চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তিস্তা নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না চীন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ সমর্থন করে না বলে স্পষ্ট জানিয়েছে চীন। তিস্তা মহাপরিকল্পনাসহ বাংলাদেশের উন্নয়ন-সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাংলাদেশেরই রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীন দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিস্তা প্রকল্প নিয়ে অন্য কোনো দেশ কী ভাবছে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ চীন সমর্থন করে না। করিডোর উন্নয়ন বা আঞ্চলিক সংযোগে অন্য কোনো দেশ অংশ নিতে চাইলে তাতেও চীনের কোনো আপত্তি নেই।

সম্প্রতি বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের সফরের প্রসঙ্গ তুলে ইয়াও ওয়েন বলেন, গত তিন বছরে বাংলাদেশের তিনটি ভিন্ন সরকারের প্রধান বেইজিং সফর করলেও এবারের সফরে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এর মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগে এ ধরনের বৈঠক পররাষ্ট্র সচিব পর্যায়ে সীমাবদ্ধ ছিল।

Banglabid

তিনি আরও জানান, এবারের সফরে প্রথমবারের মতো কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক পর্যায়েও ‘টু-প্লাস-টু’ কাঠামোয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দুই দেশের কৌশলগত সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীনের সম্পর্ক প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে চীনের সুসম্পর্ক রয়েছে। তবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে নয়, চীনের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, পারস্পরিক সম্মান, উন্নয়ন সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারে ভবিষ্যতেও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াও ওয়েনচীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

পরবর্তী

ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

পরবর্তী
বাংলাদেশের ময়মনসিংহ জেলার মানচিত্র ও অবস্থান দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

গান্ধীর মূর্তিতে কালো কাপড়, উত্তেজনা পশ্চিমবঙ্গে

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT