চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেইলর সুইফটদের পেছনে ফেলে শ্রেষ্ঠ শিল্পী বিলি আইলিশ

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ২৭, মে ২০২৫
বিনোদন
A A
বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় মহিলাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস-এ বছরের সেরা শিল্পীর পুরস্কার জিতে নিয়েছেন ‘বার্ডস অব আ ফেদার’ গানের গায়িকা বিলি আইলিশ। সোমবার (২৬ মে) লাস ভেগাসে অনুষ্ঠিত ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’-এ বছরের সেরা শিল্পীর পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

এই তারকাময় আয়োজনের বিজয়ীরা নির্ধারিত হন দর্শক ও ভক্তদের সরাসরি ভোটে।

টেইলর সুইফট, কেনড্রিক লামার, মরগান ওয়ালেনসহ অন্যান্য তারকাকে পিছনে ফেলে আইলিশ জিতে নেন এই শীর্ষ সম্মান। তিনি মোট সাতটি বিভাগে মনোনীত হয়েছিলেন এবং সবকটিতেই জয়ী হন—এর মধ্যে রয়েছে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ ও ‘পছন্দের ট্যুরিং শিল্পী’-এর পুরস্কারও।

Banglabid

ইউরোপ সফরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি আইলিশ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এটা একেবারেই অবিশ্বাস্য। আমি ভাষাহীন। আজ রাতে থাকতে না পারায় দুঃখিত।”

২৩ বছর বয়সী এই শিল্পী ২০২৪ সালের মে মাসে তার তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড এন্ড সফট’ প্রকাশ করেন। ‘দ্যাটস সো ট্রু’ গানের শিল্পী গ্রেসি আব্রামস, যিনি ‘বছর সেরা নবীন শিল্পী’র পুরস্কারটি জিতেছেন, তিনিও ভিডিও বার্তায় পুরস্কার গ্রহণ করেন।

গ্রেসি বলেন,“আমার ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তাদের কাছ থেকেই আমি অনেক কিছু শিখেছি। তারা আমাকে মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে এখনো আলো আছে।”

Reneta

বিলি আইলিশের স্টেজ পারফরমেন্সের ছবি, ডানদিকে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে অনেক নামকরা মনোনীত তারকাই উপস্থিত ছিলেন না, যদিও এটি সিবিএস-এ সরাসরি সম্প্রচারিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে উপস্থাপক জেনিফার লোপেজ ছয় মিনিটের পারফরম্যান্সে মনোনীত শিল্পীদের ২৩টি হিট গানের মিক্সে গান ও নাচ পরিবেশন করেন—যার মধ্যে ছিল বিলি আইলিশের ‘বার্ডস অব আ ফেদার’, সাবরিনা কার্পেন্টারের ‘এসপ্রেসো’ এবং বিয়ন্সের ‘টেক্সাস হোল্ড এম’।

অনুষ্ঠানে ৮০ বছর বয়সী রড স্টুয়ার্ট পেয়েছেন ‘আজীবন সম্মাননা’। তিনি তার জনপ্রিয় গান ‘ফরেভার ইয়ং’ পরিবেশন করেন, যা ১৯৮৪ সালে প্রকাশিত হয়েছিল। তিনি বলেন, “আমি যখন শুরু করি, আমার শুধু একটা ইচ্ছা ছিল—গাইতে চাই। ধনী বা বিখ্যাত হতে চাইনি।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসগানটেইলর সুইফটবার্ডস অব আ ফেদারবিলি আইলিশলিড বিনোদনশ্রেষ্ঠ শিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT