অন্যান্য

মহেশ-নম্রতায় মুগ্ধ বিল গেটস

বিল গেটসের সঙ্গে মহেশ ও একজন নারী, হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিল গেটসের সঙ্গে মহেশ ও একজন নারী হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলেছেন, একটি ক্যাফে বা রেস্টুরেন্টে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দক্ষিণী সিনেমার আরেক সুপারস্টার মহেশ বাবু ও তার স্ত্রী অভিনেত্রী নম্রতা শিরোদকার সম্প্রতি দেখা করেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে। মহেশ বাবুর সঙ্গে আড্ডা দিয়ে মুগ্ধ হয়েছেন বিল গেটস। একথা নিজেই জানিয়েছেন টুইটারে।

বিল গেটসের সঙ্গে দেখা করে এসে সম্প্রতি মহেশ বাবু টুইটারে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তার ও নম্রতার মাঝে দাঁড়িয়ে আছেন বিল গেটস। ক্যাপশনে মহেশ বাবু লিখেছেন, ‘বিল গেটসের পোস্ট শেয়ার করে মহেশ লিখেছেন, ‘জনাবের সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় স্বপ্নদ্রষ্টাদের মধ্যে একজন তিনি… এবং তবুও কত বিনয়ী! সত্যিই তিনি অনুপ্রেরণা!!’

এই পোস্টটি রিটুইট করেছেন বিল গেটস। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘নিউ ইয়র্কে থাকার মজাই আলাদা। কখন যে কার সঙ্গে দেখা হয়ে যায়! নম্রতা আর আপনার সঙ্গে দেখা হওয়ার পর্বটা দারুণ ছিল।’ মহেশ বাবুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ‘ফলো’ করেছেন বিল গেটস।

মহেশ বাবুর সঙ্গে বিল গেটসের ছবি দেখে উচ্ছ্বসিত ভক্তরা। এর আগে বলিউড তারকা অমিতাভ বচ্চনকেও সোশ্যাল মিডিয়ায় ফলো করেছেন বিল গেটস।

 

বিষয়:বিল গেটস মহেশ বাবু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…