চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০০ কোটি ছাড়িয়ে ৫০০ কোটির পথে বিজয়ের ‘লিও’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

মুক্তির শুরুর দিন থেকে বক্স অফিসে ভালো করেছিলো দক্ষিণী সিনেমার অন্যতম নায়ক থালাপতি বিজয় অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘লিও’। দ্বিতীয় দিনে ছবিটির আয় প্রায় ৫০ শতাংশ কমলেও তৃতীয় ও চতুর্থ দিনের আয় মিলিয়ে চার দিনেই বিশ্বব্যাপী ৩০০ কোটি ছাড়িয়ে গেছে!

তাই ৫০০ কোটি ঘরে তুলতে খুব বেশী দেরি যে আর নেই সিনেমাটির তারই আভাস মিলছে!

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ‘লিও’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১৪৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে যার আয় কমে দাঁড়ায় ৬৫ কোটি রুপি। তবে তৃতীয় ও চতুর্থ দিনে সিনেমাটির আয় দাঁড়ায় যথাক্রমে ৭৫ ও ৭০ কোটি রুপি। ফলে মোট আয় দাঁড়িয়েছে ৩৫৫ কোটি রুপি। যার ভেতর শুধু মাত্র ভারতেই ছবিটি আয় করেছে ২১৬ কোটি রুপি। যা বর্তমানে ভারতে বিজয়ের ক্যারিয়ারের অন্যতম সর্বাধিক আয়কৃত সিনেমা হিসেবে বিবেচিত।

এর আগে মুক্তির দিনই ‘লিও’ ছবির চিত্রনাট্য ‘দুর্বল’ বলে দাবি জানিয়েছিলেন দর্শক-সমালোচকদের অনেকেই। যার কিছুটা প্রভাব পড়বে এর আয়ে বলে ধারণ করেছিলেন চলচ্চিত্র বিশ্লেষকরা। তবে সপ্তাহান্তে সব কিছুকে উতরে এগিয়ে চলছে বিজয়ের ‘লিও’।

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ৩০০ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন, অর্জুনের মতো তারকা।

সূত্র: পিঙ্কভিলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'লিও'আয়থালাপতি বিজয়বক্স অফিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

জুলাই ২৩, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

জুলাই ২৩, ২০২৬

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT