চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় চমক নিয়ে আসার আভাস দিলেন প্রভাস!

'কল্কি’র দ্বিতীয় পর্ব নিয়ে বড় আপডেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৫
বিনোদন
A A
প্রভাসের বড় চমক নিয়ে আসার আভাস, অ্যাকশন দৃশ্যের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালে মুক্তি পেয়েছিল প্রভাস, অমিতাভ বচ্চন এবং দীপিকা পাডুকোন অভিনীত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। যেই ছবিটি ছিল সেই বছরের সবচেয়ে বেশি আয় করা এবং সফল ছবিগুলির মধ্যে একটি। তাইতো দর্শকরা এখন এর দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এরই মাঝে ছবিটির দ্বিতীয় পর্ব নিয়ে ছবির পরিচালক নাগ অশ্বিন থেকে জানা গেল একটি বড় আপডেট। তিনি দ্বিতীয় পর্বে প্রভাসের স্ক্রিন টাইম নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে, পার্ট ২-তে প্রভাসের স্ক্রিন টাইম বেশি হবে।

‘কল্কি ২৮৯৮ এডি’র প্রথম পর্ব যখন মুক্তি পেয়েছিল, তখন প্রভাসের অনুরাগীদের অভিযোগ ছিল যে ছবিতে প্রভাসের স্ক্রিন টাইম খুব কম ছিল। সম্প্রতি ছবির পরিচালক নাগ অশ্বিন ‘ইয়েভড়ে সুব্রমণ্যমে’র পুনঃমুক্তির অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এই অনুষ্ঠানে অশ্বিন বলেছেন যে, দর্শকরা ‘কল্কি ২৮৯৮ এডি’র দ্বিতীয় পর্বে আরও বেশি ভৈরবকে (প্রভাসের চরিত্র) দেখতে পাবেন। এছাড়াও দ্বিতীয় পর্বে অমিতাভ বচ্চনকে অসাধারণ অ্যাকশন করতে দেখা যাবে।

Banglabid

‘কল্কি ২৮৯৮ এডি’ একটি সায়েন্স ফিকশন ছবি যার গল্প মহাভারত এবং ভবিষ্যৎ নিয়ে গড়া। ছবিটি কল্কি (ভগবান বিষ্ণুর দশম অবতার) কেন্দ্রিক। ছবিতে কাশী অর্থাৎ বারাণসী শহর দেখানো হয়েছে। ছবিতে দেখানো হয়েছে যে কাশী বিশ্বের প্রথম এবং শেষ শহর এবং ৮৭৪ বছর পর এখানে সবকিছু শেষ হয়ে যাবে।

ছবিতে দীপিকা পা্ডুকোন সুমতির চরিত্রে অভিনয় করেছেন। প্রথম পর্বে দেখানো হয়েছে যে দীপিকা গর্ভবতী এবং এমন এক জায়গায় বন্দী যারা বন্দী নারী এবং তাদের সন্তানদের উপর পরীক্ষা-নিরীক্ষা করে। দীপিকা পাডুকোন সেই জায়গা থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এরপর প্রভাস (কর্ণ) এবং অমিতাভ বচ্চন (অশ্বত্থামা) একসাথে দীপিকা (সুমতি) এবং তার সন্তানকে বাঁচানোর জন্য একত্রিত হন।

নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি’ প্রায় ৬০০ কোটি বাজেটে নির্মিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রথম কিস্তির সাফল্যের পর এর দ্বিতীয় কিস্তির বাজেট আরো বেশি হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনকল্কি ২৮৯৮ এডিদীপিকা পাড়ুকোনদ্বিতীয় কিস্তিপ্রভাস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT