চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতায় বড় সুখবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য দীর্ঘদিন পর এলো স্বস্তির খবর। ঈদ উৎসবকে সামনে রেখে তাদের উৎসব ভাতা বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

শুক্রবার এই সুখবরটি প্রথম জানানো হয় স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে।

এতদিন শিক্ষক-কর্মচারীরা উৎসব ভাতা হিসেবে মূল বেতনের মাত্র ২৫ শতাংশ পেতেন। শিক্ষক সমাজ বহুদিন ধরে এই হার বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। অন্তর্বর্তীকালীন সরকার এবার তাদের সেই দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়ে উৎসব ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ঈদুল আজহায় এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২২৯ কোটি টাকা।

সম্প্রতি ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি’র এক সভায় উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবটি গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাঠানো প্রস্তাবটি অনুমোদন দেয় অর্থ বিভাগ।

বর্তমানে দেশে প্রায় ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী রয়েছেন। যদিও শিক্ষকরা বরাবরই দাবি করে আসছেন মূল বেতনের শতভাগ উৎসব ভাতা। তবুও সরকারের এই পদক্ষেপকে একটি বড় অগ্রগতি হিসেবেই দেখছেন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎসব ভাতাএমপিওভুক্ত শিক্ষক
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT