বড় প্রতিষ্ঠান ও মধ্যস্বত্বভোগীরা ডিমের দাম বাড়িয়েছে
ডিমের দোকানে ক্রেতারা ডিম কিনতে আসছেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর প্রতিবাদ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
কয়েকটি বড় কর্পোরেট প্রতিষ্ঠান ও মধ্যস্বত্বভোগীরা মোবাইল ফোনে আলোচনার মাধ্যমে ডিমের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করেছে বলে বাজার তদারকি প্রতিবেদনে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে কয়েকদিনে ডিম ও মুরগির দাম বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে ৫শ’ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশÑ ক্যাব। দাম নির্ধারণে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন পাইকারি ও খুচরা ডিম ব্যবসায়ীরা। রোকসানা আমিনের রিপোর্ট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






