চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হইচইয়ের সিরিজে প্রথমবার মিম, সঙ্গে নাঈম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৩
বিনোদন
A A

ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে আসছে নতুন ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। অ্যাকশন- থ্রিলারধর্মী এই সিরিজের দুটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম ও বিদ্যা সিনহা মিম। এতে তারা যে চরিত্র ও লুকে অভিনয় করছেন তার কিছুটা প্রকাশ করেছে হইচই কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হইচই জানায়, ‘মিশন হান্টডাউন’ সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

‘মিশন হান্টডাউন’-এ ‘মাহিদ’ চরিত্রে দেখা যাবে নাঈমকে এবং ‘নীরা’ চরিত্রে অভিনয় করেছেন মিম। সিরিজের গল্প আবর্তিত হয় মাহিদের চরিত্র নিয়ে। যিনি অ্যান্টি-টেররিজম ইউনিটের অতিরিক্ত এসপি।

Banglabid

মাহিদের ক্যারিয়ারের একটি কালো অধ্যায়ের সূচনা হয় যখন তার হেফাজতে থাকা এক জঙ্গী দুর্ঘটনাক্রমে নিহত হয়। ঘটনাক্রমে এর কিছু দিন পর সেই জঙ্গীকে নীরা নামে এক মহিলা তার নিখোঁজ স্বামী বলে দাবী করে মাহিদের কাছে।

এরপর মাহিদ ও নীরা একসাথে এর পিছনের আসল রহস্য খুঁজে বের করার একটি মিশন শুরু করে। তারা একটি দূর্ধষ জঙ্গী হামলার পরিকল্পনা জানতে পারে।

এর আগে ‘কারাগার’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন নাঈম, তবে হইচইয়ের সিরিজে প্রথমবার কাজ করলেন মিম।

Reneta

শিগগির সিরিজটি মুক্তি পাবে উল্লেখ করে হইচই আশা প্রকাশ করে জানায়, একসঙ্গে নাঈম-মিমের অ্যাকশন থ্রিলার গল্পে অভিনয় দর্শকদের মন জয় করতে পারে।

এফ এস নাঈম বলেন, ‘আমার এখন পর্যন্ত প্রায় সব কাজই ‘বিশ্বাস’ এর উপর ভিত্তি করে করা’। এতে কাস্টিং করে আমার উপর যে ‘আস্থা’ রাখা হয়েছে তার যথাসাধ্য মূল্য দেওয়ার চেষ্টা করেছি। এটি একটি মানবিক চরিত্র কিন্তু খুব গতিশীল। আমি নিশ্চিত যে এই চরিত্রের জার্নিটা দর্শক পছন্দ করবে।

নীরা চরিত্রটিতে অভিনয় করতে পেরে আনন্দিত অনুভব করছেন মিম। তিনি বলেন, কাজটি নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। শুরুতে এই চরিত্রটি জানতে পেরে এত ভালো লাগে যে আমি সাথে সাথে অভিনয় করতে রাজি হই।

মিম তার চরিত্রের ধারণা দিয়ে আরও বলেন, ‘নীরা’ চরিত্রটি সহজ-সরল একজন মহিলার চরিত্র কিন্তু সে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জটিলতার মধ্য দিয়ে যায়। আমার মনে হয় দর্শকরা এই ‘নীরা’ চরিত্রকে খুব এন্টারটেইনিং ভাবে খুঁজে পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফয়সাল আহমেদবিদ্যা সিনহা মিমমিমমিশন এক্সট্রিমমিশন হান্টডাউনলিড বিনোদনসানী সানোয়ারসিনেমাসিরিজহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT