ঈদুল আজহার শুভেচ্ছা বার্তায় গাজায় যুদ্ধবিরতির চুক্তির ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আজ ১৭ জুন প্রকাশিত এনডিটিভি’র প্রতিবেদন অনুসারে, ঈদ শুভেচ্ছায় বাইডেন বলেন, হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ ভয়াবহ রুপ ধারণ করেছে। ঈদের এই মুহূর্ত গাজায় বেসামরিক লোকদের সাহায্য করার সর্বোত্তম সুযোগ।
তিনি বলেন, গাজায় হাজার হাজার শিশু এবং অনেক নিরপরাধ মানুষ নিহত হয়েছেন। গাজার পরিবারগুলো তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে এবং তাদের সম্প্রদায়কে ধ্বংস হতে দেখেছে। তাদের যন্ত্রণা অপরিসীম।








