আন্তর্জাতিক

জি২০ সম্মেলনের আগেই ভারতে আসছেন জো বাইডেন

জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একসঙ্গে বৈঠক করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক আলোচনা করতে জি২০ সম্মেলন শুরু হওয়ার দুই দিন আগে ভারতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ৭ সেপ্টেম্বর জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনে যোগ দেয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

এনডিটিভি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের নয়াদিল্লিতে ৯ এবং ১০ সেপ্টেম্বর জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে সভাপতিত্ব করবে ভারত। হোয়াইট হাউস এর বিবৃতি অনুসারে, ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জি২০ সম্মেলনে বিশ্ব নেতারা পরিচ্ছন্ন শক্তির স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইসহ বৈশ্বিক সমস্যাগুলো মোকাবেলা করার জন্য বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।

বিষয়:জি২০ সম্মেলন জো বাইডেন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী ভারত মার্কিন প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…