আন্তর্জাতিক

ট্রাম্পের সাফল্যে বাইডেনের শুভেচ্ছা

বাইডেন ও ট্রাম্পের ছবি, মার্কিন পতাকা পেছনে, রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেন ও ট্রাম্পের ছবি, মার্কিন পতাকা পেছনে, রাজনৈতিক আলোচনা ও শুভেচ্ছা প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) ফোন করে তিনি এ অভিনন্দন জানান বলে হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিজয়ী প্রার্থীর সাথে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চান বর্তমান প্রেসিডেন্ট। এছাড়াও ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন হোয়াইট হাউসে।

রিপাবলিকান প্রচারণা শিবির জানিয়েছে, বাইডেনের ফোনকল পেয়ে অত্যন্ত আনন্দিত ট্রাম্প। খুব শিগগিরই বৈঠকের বিষয়ে আগ্রহী তিনি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, নবনির্বাচিত প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান বিদায়ী প্রেসিডেন্ট। তবে ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর এই রীতি পালন করেননি ট্রাম্প।

বিষয়:ট্রাম্প বাইডেন যুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…