চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২৬ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার

এস কে রাসেল এস কে রাসেল
১২:২২ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
বাইসাইকেল উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতে আদায় করায় ২৬ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার

কিশোরগঞ্জের মিঠামইনে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২৬ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে মিঠামইন জিরো পয়েন্টে মহিষারকান্দি যুব সমাজের উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব বাইসাইকেল উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে মহিষারকান্দি নিজামিয়া মাতলুবুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোবারক হোসাইন আজহারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতি মিঠামইন উপজেলার সভাপতি মো. নুরুল আমীন, ওয়ালী নেওয়াজ খান কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক বশির আহমেদ এবং ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী অ্যাডভোকেট ফাইজুল আমীন আফছারী।

অ্যাডভোকেট ফাইজুল আমীন আফছারী বলেন, আমরা চাই তরুণ প্রজন্ম নামাজের প্রতি আগ্রহী হোক, ইসলামের শিক্ষায় উদ্বুদ্ধ হোক। এই বাইসাইকেল কোনো পুরস্কার নয়, বরং নিয়মিত সালাত আদায় করার প্রেরণা। ভবিষ্যতেও এ উদ্যোগ চলবে।

বাইসাইকেল পাওয়া শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলেন, আমরা প্রতিদিন জামাতে সালাত আদায় করি, এখন বাইসাইকেল পেয়ে আরও উৎসাহিত বোধ করছি। মসজিদে যেতে সুবিধা হবে।

আরেক শিক্ষার্থী আশরাফুল কবির বলেন, এটা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। নিয়মিত নামাজ পড়লে যে, সমাজ আমাদের মূল্যায়ন করে, সেটা আজ আমরা নিজের চোখে দেখলাম।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন অতিথিরা। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামাতে সালাত আদায়নিয়মিত সালাতবাইসাইকেল উপহারমিঠামইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT