চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে নিরাপত্তাহীনতায় ভূগছেন ভূমি পেডনেকর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

নারীদের উপর ঘটে চলা একের পর এক নারকীয় ঘটনায় রীতিমত শঙ্কিত বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। এমনকি ভারতীয় নারী হিসেবে নিরাপত্তাহীনতায়ও ভোগেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নারী সুরক্ষা নিয়ে এমনটাই জানালেন অভিনেত্রী। 

বিনোদন জগতেও নারী হেনস্থার উদাহরণ কম নয়। নিজের কর্মক্ষেত্র নিয়ে আশঙ্কার পাশাপাশি, অন্যান্য ক্ষেত্রেও মহিলাদের নিরাপত্তা আদৌ সুনিশ্চিত কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভূমি। হেমা কমিটির রিপোর্ট নিয়েও আলোচনা করেছেন তিনি।

গত বছর আগস্টে হেমা কমিটির রিপোর্ট প্রকাশিত হয়। যেখানে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে মহিলাদের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসে। এরপরই একে একে বেশ কয়েকজন অভিনেত্রী মুখ খুলতে শুরু করেন।

হেমা কমিটির এই রিপোর্ট নিয়ে ভূমি বলেন, ‘ভারতের সব ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের নিয়ম মেনে চলা হয় না। কয়েকটি ভাষার বিনোদন জগতেই মানা হয়। এই রিপোর্ট যে ঘটনাগুলি প্রকাশ্যে এনেছে, তা নির্মমতার দৃষ্টান্ত। এই ধরনের ঘটনা যেভাবেই হোক বন্ধ করতে হবে।’

কাছের মানুষদের নিয়েও একইরকম চিন্তা প্রকাশ পেয়েছে ভূমির কণ্ঠে। অভিনেত্রী বলেন, ‘আমার এক বোন আমার সঙ্গেই মুম্বাইয়ে থাকে। ওর যখন বাড়ি ফিরতে রাত হয়, আমি ভীষণ টেনশনে থাকি। নানা রকম চিন্তা মনের মধ্যে ঘোরাফেরা করে। ভয়ে কুঁকড়ে থাকি। একজন ভারতীয় নারী হিসেবে বাহিরে বের হলে আমিও নিরাপত্তাহীনতায় ভুগি।’

খবরের শিরোনামে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা দেখতে দেখতে যে ক্লান্ত হয়ে পড়েছেন, সে কথাও এই সাক্ষাৎকারে বলেছেন ভূমি। বর্তমানে ভারতে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারেন না, সেটাও উঠে এসেছে অভিনেত্রীর বয়ানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপত্তাহীনতাবলিউড অভিনেত্রীভূমি পেড়নেকর
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT