চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলা-বরিশাল সেতুর ভিত্তিপ্রস্তর দ্রুত স্থাপনের দাবি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে ‘আগামীর ভোলা’ নেতৃবৃন্দের সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৫
জনপদ, ভোলা
A A
অফিসে বৈঠকরত পাঁচজন ব্যক্তি, আলোচনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলা-বরিশাল সেতুর ভিত্তিপ্রস্তর দ্রুত স্থাপনের দাবি জানিয়েছে ‘আগামীর ভোলা’ নামক সংগঠন। প্রধান উপদেষ্টার সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারীর সাথে সাক্ষাৎ করে আগামী জানুয়ারি মাসের আগেই ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবী জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শেখ মইনউদ্দিনের সঙ্গে দেখা করে এ দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

জাতীয় পার্টি (পার্থ)’র সাংগঠনিক সম্পাদক ও আগামীর ভোলার অন্যতম সংগঠক ইলিয়াস মাতাব্বর বলেন, ভোলার মানুষ বঞ্চিত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভোলার মানুষের প্রাণের দাবিটি দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

Banglabid

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও আগামীর ভোলার মুখপাত্র মীর মোহাম্মদ জসিম ভোলার পঁচিশলক্ষ মানুষের শত শত বছরের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরে দ্রুত ভোলা-বরিশাল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবি জানান।

ভোলার পঁচিশলক্ষ মানুষ রাত আটটার পর মূল ভূখন্ড থেকে অন্যত্র যেতে পারেন না। চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা থাকায় প্রতিদিন অন্তত ১০-১৫ জন রোগী বিনা চিকিৎসায় অকালে প্রাণ হারান। ভোলা-বরিশাল সেতুটি নির্মাণ করা হলে ভোলার মানুষের কষ্ট লাঘব হবে।

পর্যটনের অপার সম্ভাবনার কথা তুলে ধরে মীর জসিম বলেন, সেতুটি নির্মাণ হলে ভোলা হবে বাংলাদেশের অন্যতম লোভনীয় পর্যটন কেন্দ্র। বিপুল পরিমান গ্যাস মজুদ থাকায় প্রচুর ইন্ডাষ্ট্রি গড়ে তোলার সুযোগ রয়েছে। শেখ মইনউদ্দিন আগামীর ভোলার নেতৃবৃন্দের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং ভোলা-বরিশাল সেতুর প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন।

Reneta

তিনি বলেন, সেতুর ডিজাইন করতে কমপক্ষে এক বছর সময় দরকার হয়। আর সবকিছু ঠিক করে কাজ শুরু করতে আরো দু-এক বছর সময় দরকার হয়। সরকার সেতু করার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বছরের শুরুর দিকে ডিজাইনের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। তবে সুযোগ থাকলে আরো আগে শুরু করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, সেতুটি ১৭ কিলোমিটার লম্বা হবে। দরকার হবে ১৮ হাজার কোটি টাকা। পাবলিক-প্রাইভেট পার্টনারশীপে (পিপিপি) সেতুর কাজটি সম্পাদনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

ছাত্রসমাজ (পার্থ) কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও আগামীর ভোলার অন্যতম সংগঠক সাইফুল বলেন আমরা আর আশ্বাস শুনতে চাই না। আমাদের দাবির দ্রুত বাস্তবায়ন চাই।

আগামীর ভোলার অন্যতম সংগঠক এ্যাডভোকেট এমরান হোসেন বলেন, আগামীর ভোলার ব্যানারে আমরা পুরো ভোলাবাসী আন্দোলন করেছি আমাদের মৌলিক দাবি আদায়ের লক্ষে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও আগামীর ভোলার অন্যতম সংগঠক মোঃ আল আমিন বলেন, দাবি আদায় না হলে ভোলার সকল জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগামীর ভোলাতেজগাঁওপ্রধান উপদেষ্টাবরিশালভিত্তিপ্রস্তর স্থাপনের দাবিভোলাভোলা-বরিশাল সেতুসেতু নির্মাণ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT