চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে ভারত থেকে আনা ও বিচার বিষয়ে যা বললেন টবি ক্যাডম্যান

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১১:৩৭ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, আদালত
A A
টবি ক্যাডম্যানের সঙ্গে বাংলাদেশের নেতাদের সাক্ষাৎ ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার যদি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চান, সেক্ষেত্রে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।

বুধবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

টবি ক্যাডম্যান বলেন, ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তারা গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখাবেন। বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিক ভাবে শেখ হাসিনাকে ফেরত চান, সেক্ষেত্রে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন।’

Banglabid

‘তবে শেখ হাসিনাকে যদি ফেরত না দেয়া হয় তাহলে তার (শেখ হাসিনার) অবর্তমানেই সরকার বিচারের (ট্রায়াল) ব্যাপারে বিবেচনা করবেন এবং যদি প্রয়োজন হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসির) সহযোগিতা নেয়া যায় কি না, সরকার সেটা পরবর্তীতে ঠিক করবেন।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে সংশোধন করা হয়েছে তার প্রশংসা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী টবি ক্যাডম্যান বলেন, ‘আইনের আরোও দুই একটা জায়গায় সংশোধনের প্রয়োজন হতে পারে। সম্মেলিতভাবে পরামর্শ করে সে বিষয়ে প্রস্তাব করা হবে।’

সর্বোপরি আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালে চলমান বিচার যাতে আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হয়, সে ব্যাপারে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আইনজীবী টবি ক্যাডম্যান। এসময় আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল মামুন, শাইখ মাহদী ও এস এম মইনুল করিম।

Reneta

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পান বিট্রিশ আইনজীবী টবি ক্যাডম্যান। যিনি লন্ডনভিত্তিক ল’ ফার্ম গার্নিকা ৩৭ গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ও গার্নিকা ৩৭ চেম্বারসের যুগ্ম প্রধান।

আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলছিল তখন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান অভিযুক্তদের পক্ষের আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন, তবে সে সময় তাকে আসতে দেয়া হয়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ৫ আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। এদিকে, গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের কয়েকশত অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়ে। গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। এরইমধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক সচিব ও সামরিক বেসামরিক কয়েকজন কর্মকর্তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালটবি ক্যাডম্যান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বর্ষসেরা কনটেন্ট ক্রিয়েটর হলেন যারা

পরবর্তী

বাশার আল–আসাদকে নিরাপদে সরিয়ে নিয়ে এসেছে রাশিয়া

পরবর্তী
রাশিয়ার সঙ্গে বৈঠকরত দুই নেতা, একটি আধুনিক রুমে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাশার আল–আসাদকে নিরাপদে সরিয়ে নিয়ে এসেছে রাশিয়া

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT