চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত শিশু তিনদিন পর বাবার কোলে

এস কে রাসেলএস কে রাসেল
২:০৯ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের সবার পরিবারের খোঁজ পাওয়া গেলেও ১২ বছর বয়সী শিশু রবিউলের পরিবারের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে দুর্ঘটনার তিনদিন পর আজ বৃহস্পতিবার ২৬ অক্টোবর সকালে রবিউল তার বাবার দেখা পেয়েছে। এতদিন রবিউল ছিল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে।

রবিউল পরিবারের সাথে ঢাকার মিরপুরের শাহ আলী মাজার এলাকায় থাকেন। রবিউলের বাবা মিলন পেশায় একজন বাবুর্চি।

রবিউলকে বাবার হাতে তুলে দেওয়ার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিফফাত জাহান উপস্থিত ছিলেন।

এর আগে, আহত রবিউলকে নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার হয় যে তার স্বজনদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাতেও খোঁজ পাওয়া যাচ্ছিলনা তার স্বজনদের। এ অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে স্বজনহীন অবস্থায় কেটে যায় রবিউলের তিনটি দিন। শিশুটির পরিচর্যার দায়িত্ব নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান। তিনি নিয়মিতই শিশুটির খোঁজখবর রাখছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভর্তির পর থেকে রবিউলের পরিবারের সন্ধান পাওয়া যাচ্ছিল না। শিশু ওয়ার্ডের এক শয্যায় শুয়ে ব্যাথায় ছটফট করছিল সে। আর হঠাৎ হঠাৎ জোরে চিৎকার দিয়ে উঠছিল। কথা বলার সময় সে এলোমেলো কথা বলছিল। ভালো করে নিজের ঠিকানাও বলতে পারছিল না। তাকে সামলানোর মতো কেউ ছিল না পাশে। তাকে শান্ত করতে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখেন চিকিৎসকেরা। দুর্ঘটনায় সে মুখ ও পিঠে আঘাত পায়।

শিশু রবিউলের বাবা মিলন বলেন, গত দুই বছর আগে রবিউলের মা মারা গেছেন। তার তিন ছেলে। রবিউল দ্বিতীয়। সোমবার সকালে পরিবারের কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায় সে। তিনি বলেন, রবিউলের সন্ধানে অনেক জায়গায় খোঁজ করেছি। থানায়ও গেছি। ছেলে ট্রেনে কোথাও যেতে পারে, এমনটা ধারণা ছিল না। ফলে দুর্ঘটনার খবর জানলেও এই নিয়ে বাড়তি দুশ্চিন্তা কাজ করেনি। শেষে পুলিশের মাধ্যমে রবিউলের সন্ধান পেয়েছেন বলেও জানান তিনি।

Reneta

রবিউল জানায়, সোমবার বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে ট্রেনে করে ঢাকা থেকে ভৈরবে আসে সে। পরে ফিরে যেতে ভৈরব থেকে এগারসিন্দুর গোধূলি ট্রেনে ওঠে। দুর্ঘটনার পর সে তার বন্ধুদের সন্ধান হারিয়ে ফেলে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, দুর্ঘটনার ভয়াবহতায় শিশু রবিউল চিৎকার দিয়ে উঠত। আমরা ইনজেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখতাম। ওই মুহূর্তে শিশুটির পাশে পরিবারের সদস্যদের প্রয়োজন ছিল।

উল্লেখ্য, গত সোমবার ২৩ অক্টোবর ভৈরব বাজার জংশনের কাছাকাছি জগন্নাথপুর এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ও ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জনের বেশি নিহত হন। আহত হন আরও প্রায় শতাধিক। রবিউল ট্রেনটির পেছনের বগির যাত্রী ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেনট্রেন দুর্ঘটনাভৈরবভৈরবে ট্রেন দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT