কিশোরগঞ্জ

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ২০

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: আহত ও নিহতের জন্য উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহতের জন্য উদ্ধার কাজ চলছে, ব্যাপক জনসমাগম ও পুলিশ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও প্রায় অর্ধশতাধিক।

আজ সোমবার ২৩ অক্টোবর বিকেল পৌনে চারটার দিকে জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারো সিন্ধু ও ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে আসা মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে যোগ দেন।

বিষয়:ট্রেন ভৈরব ভৈরবে ট্রেন দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…