চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভৈরবে ট্রেন চলাচল স্বাভাবিক, ভয়াবহ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

এস কে রাসেলএস কে রাসেল
১০:১৫ পূর্বাহ্ন ২৪, অক্টোবর ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর আজ (মঙ্গলবার) ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

আজ (২৪ অক্টোবর) মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান ভৈরবে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে সোমবার রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এগারসিন্দুর গোধূলি ছেড়ে না আসায় আজ কিশোরগঞ্জ থেকে ঢাকার উদেশ্যে প্রভাতির যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে জন্য রেল বিভাগ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর বিস্তারিত বলা যাবে।

গতকাল সোমবার বিকেল পৌনে ৪টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি জগন্নাথপুর এলাকায় কিশোরগঞ্জ এগারসিন্দুর গোধূলি ও ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মালবাহী ট্রেনের মধ্যে এই দুর্ঘটনা ঘটে এবং এতে ১৭ জন নিহত হয়। নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে একজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

রাত সাড়ে ৮টার দিকে রি‌লিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলির ২টি বগি উদ্ধার করে। জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেস গোধুলী ও ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কন্টেইনারবাহী একটি ট্রেন ভুল সিগনালের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাজারো এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেয়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, আনসার, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খালা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। স্টেশন কর্তৃপক্ষের অবহেলায় এ ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর।

Reneta

এই ঘটনায় আহতের বেশির ভাগই প্রথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়াও কয়জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: এগারসিন্দুট্রেন দুর্ঘটনাভৈরবে ট্রেন দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা কিছুটা কমার আভাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT