চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসমান হাদির হামলাকারীকে ধরতে হিলি সীমান্তে কড়া নজরদারি

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৭:২৫ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ, জনপদ, দিনাজপুর
A A
বাহিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণকারীকে দেশত্যাগে বাধা দিতে দিনাজপুরের হিলি সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাড়তি সতর্কতা জারি করেছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।

তিনি জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সম্ভাব্য সব ধরনের প্রবেশ ও বহির্গমন পয়েন্টে অতিরিক্ত বিজিবি পোস্ট স্থাপন করা হয়েছে এবং জনবল বৃদ্ধি করা হয়েছে। অভিযুক্তের পরিচয় ও সংশ্লিষ্ট সব তথ্য সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা ও আশপাশে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

Banglabid

লে. কর্নেল লতিফুল বারী আরও বলেন, সীমান্ত এলাকার পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও বিজিবির চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে। আমরা আশাবাদী, আসামি সীমান্ত এলাকায় প্রবেশের চেষ্টা করলে দ্রুত তাকে আটক করা সম্ভব হবে।

ঘটনাটিকে কেন্দ্র করে হিলি সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামিকড়া নজরদারিবর্ডার গার্ড বাংলাদেশবিজিবিহাদি হামলাহিলি সীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

যুব হকি দলকে আবারও বড় ব্যবধানে হারাল জাতীয় দল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা

আগস্ট ১৫, ২০২৬

মেসির ছেলে সিরোর গোলে চ্যাম্পিয়ন মিয়ামি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT