বাংলাদেশ

বিজিপি সদস্যদের খোঁজ নিতে হাসপাতালে বিজিবি মহাপরিচালক

বিজিপি সদস্যদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিপি সদস্যদের হাসপাতালে খোঁজ নিতে গিয়ে দেখা যাচ্ছে, একজন আহত ব্যক্তি চিকিৎসাধীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমারে সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলাকালে আহত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের দেখতে কক্সবাজার সদর হাসপাতালে গিয়েছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বুধবার ৭ জানুয়ারি বিকেল ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে আহত বিজিপি সদস্যদের দেখতে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী গেলে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তাকে স্বাগত জানান।

এ সময় তিনি আহত মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

উল্লেখ্য, বিজিবি মহাপরিচালক বুধবার সকালে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শনে কক্সবাজার আসেন।

বিষয়:বিজিপি বিজিবি মহাপরিচালক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…