চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে আটক থাকা ১৬ বাংলাদেশিকে ফেরত এনেছে বিজিবি

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
২:২২ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের কবলে পড়ে মিয়ানমার আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৬ বাংলাদেশি জেলাকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের ফেরত নিয়ে আসার কথা জানান, টেকনাফস্থ বিজিবি-২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার দুপুরে টেকনাফস্থ বিজিবি-২ হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধিনায়ক ল্যাপটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন আহমেদ জানান, গত ২৮ সেপ্টেম্বর সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারি ঘাট হতে ১৬ জন জেলে একটি ট্রলারযোগে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।

তিনি বলেন,  গত ৫ অক্টোবর সন্ধ্যায় ৩টি ট্রলারে করে অজ্ঞাত সন্ত্রাসী সেই জেলেদের ওপর আক্রমণ করে মারধর করে তাদেরকে ট্রলারে  আটক করে রাখে। গত ৭ অক্টোবর ভোরে সন্ত্রাসীদল জেলেদেরকে বঙ্গোপসাগরের মায়ানমার অংশে একটি চরে ছেড়ে দেয়। পরে জেলেরা মায়ানমারের বেসামরিক জনগণের মাধ্যমে আরাকান আর্মির সাথে যোগাযোগ করে এবং তাদের কাছে আত্মসমর্পণ করে। জেলেরা প্রায় ৬ দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত ১৩ অক্টোবর তাদের আটকের বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) এ প্রেক্ষিতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) মায়ানমার আরাকান আর্মির সাথে যোগাযোগের মাধ্যমে সন্ধ্যায় নাফ নদী দিয়ে ১৬ জন জেলেকে বাংলাদেশে ফেরত আনে।

ফিরে আসা বাংলাদেশি নাগরিকরা হলেন, কক্সবাজারের রামু উপজেলার তুরিঙ্গাকাটা প্রামের মৃত হোসেন আহমেদের ছেলে মোঃ ইসমাইল (২৭), কক্সবাজার সদরের মৃত কেফায়েত উল্লাহর ছেলে আব্দুল হাফেজ (২৮), মৃত হাবিবুর রহমানের ছেলে আজিজুর রহমান (৪৫), মৃত অলি আহমদের ছেলে আবু হেনা (৪০), মৃত ঠান্ডু মিয়ার ছেলে আলী (৪০), মোস্তাকের ছেলে আরাফাত (৩০). তোফাজ্জলের ছেলে মোঃ হেলাল (২৮), মৃত নূর মোহাম্মদের ছেলে আমান উল্লাহ (৫০), মোঃ ওয়ারেজের ছেলে নবী হোসেন (২৮), মৃত মুকবুল আহমেদের ছেলে মোঃ সলিমুল্লাহ (৪৫), মৃত আমির হোসেনের ছেলে মোঃ ইউনুস (৫২), মোহাম্মদের ছেলে মোঃ সাগর (২২), আলী আকবরের ছেলে মোঃ সেলিম (২৮), মোস্তাক আহমদের ছেলে দিল মোহাম্মদ (২৭) এবং মৃত মুরুরুল হোসেনের ছেলে রহিম উল্লাহ (৫২) ও মোঃ জয়নাল (৫৫)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৬ বাংলাদেশিকক্সবাজারফেরতবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT