কক্সবাজার

সীমান্ত সমস্যা নিরসনে বিজিবি-বিজিপির বৈঠক

বিজিবি-বিজিপি বৈঠকে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবি-বিজিপি সীমান্ত সমস্যা নিরসনে বৈঠক করছে, উপস্থিত সেনা কর্মকর্তাদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রিজিয়ন কমান্ডার পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলনে সীমান্ত সমস্যা নিরসনে দু’দেশের ঐক্যমত ও সুসম্পর্কের বিষয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে কক্সবাজারে টেকনাফের সেন্ট্রাল রিসোর্টে সীমান্ত সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে বিজিবির কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমউস সাকিব এ কথা জানান।

তিনি জানান, সীমান্ত দিয়ে মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২৪ মে) সকালে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছে মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধি দল। সেখান থেকে তারা কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসমউস সাকিবের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

এ সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের বিগ্রেডিয়ার জেনারেল হেটেট লুইন কমান্ডারসহ ১৬ সদস্যের প্রতিনিধি দল, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়:কক্সবাজার বিজিপি বিজিবি বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…