চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ানে সাবিনা-সানজিদাদের কোচ সাইফুল বারী টিটু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

গোলাম রব্বানী ছোটনের পদত্যাগের পর হেড কোচশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের বিপক্ষে দুটি ম্যাচে সাবিনাদের ডাগআউটে ছিলেন সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। তাকে বয়সভিত্তিক দলের দায়িত্ব দেয়ায় এশিয়ান গেমসে রূপনা-সানজিদাদের হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ছেলেদের শীর্ষ স্তরে দায়িত্ব পালন করা সাইফুল বারী টিটুকে।

আগামী ২০ সেপ্টেম্বর চীনের হ্যাংজুতে শুরু হবে এশিয়ান গেমসের ১৯তম আসর। ১৬ সেপ্টেম্বরে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় পর্ব। দুটি প্রতিযোগিতা সামনে রেখে বুধবার বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এমন তথ্য জানিয়েছেন।

‘অনেকদিন ধরে কোচ নিয়ে আমরা নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। ছোটন ভাই চলে যাওয়ার পর পলও চলে গেছে। সামনে আমাদের দুটি প্রতিযোগিতা আছে, এশিয়ান গেমস ও এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই। জাতীয় দলের জন্য আজকে আমরা সাইফুল বারী টিটু ভাইকে দায়িত্ব দিয়েছি, একই সময়ে অনূর্ধ্ব-১৭ এর প্রতিযোগিতা থাকায় লিটু ওটার দায়িত্ব পালন করবেন।’

‘জাপান ও কোরিয়া দুই জায়গাতেই আমরা অফিসিয়ালি চিঠি দিয়েছি, ব্যক্তিগতভাবেও যোগাযোগ করছি। ওদের বলেছি, কিছু কোচের তালিকা পাঠাতে। কোচ তো হুট করে নিয়োগ দেয়া যায় না, কোচের কোয়ালিফিকেশন, অভিজ্ঞতা, বেতন-ভাতার বিষয়- সবকিছু দেখার পর আমরা সিদ্ধান্ত নিবো।’

ছেলেদের দলের বিদেশি কোচ চলে গেলে সাইফুল বারী জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন কয়েকবার। জাতীয় দলের পাশাপাশি মোহামেডান, আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনীরও কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান গেমসকিরণছোটনটিটুবাফুফেবাংলাদেশ নারী ফুটবল দললিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT