ফুটবল

সাফের প্রাথমিক দলে যাদের ডাক পড়ল

সাফের প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড়দের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে সাফের প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ফিফা উইন্ডো ও সাফ চ্যাম্পিয়নশীপ-২০২৩’র জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিম ম্যানেজার হিসেবে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আমের খানকে দায়িত্ব দেয়া হয়েছে।

শনিবার ‘ন্যাশনাল টিমস কমিটি’র সভায় এ সিদ্ধান্ত হয়েছে, সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাফুফে।

৪ জন গোলরক্ষক, ১১ জন ডিফেন্ডার, ১১ জন মিডফিল্ডার এবং ৯ জন ফরোয়ার্ড নিয়ে সাজানো হয়েছে প্রাথমিক দল।

গোলরক্ষক
আনিসুর রহমান, শহিদুল আলাম, মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার
তপু বর্মণ, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, তারিক রায়হান কাজী, আলমগীর মোল্লা, রহমত মিয়া, মেহেদী হাসান, মুরাদ হাসান, ঈসা ফয়সাল।

মিডফিল্ডার
সোহেল রানা, মাসুক মিয়া জনি, সাদ উদ্দিন, রিদয়, সোহেল রানা, মাহাদী হাসান, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মজিবর রহমান জনী, রবিউল হাসান, আবু সাঈদ।

ফরোয়ার্ড
রাকিব হাসান, সুমন রেজা, মতিন মিয়া, এলিটা কিংসলে, ফয়সাল আহমেদ ফাহিম, ইব্রাহিম, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, আমিনুর রহমান সজীব।

বিষয়:জামাল ফিফা উইন্ডো বাফুফে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…