চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর শেষে: সেরা ১০ হিন্দি ওয়েব সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

করোনার কারণে গেল বছর সারা বিশ্বব্যাপী বন্ধ ছিল সিনেমা হলগুলো। আর ঠিক সেই সময়টিতেই ওটিটি প্লাটফর্ম গুলোতে এসেছে একের পর এক ওয়েব সিরিজ। যেগুলোর নেশায় মজেছেন প্রায় সব শ্রেণির দর্শক। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরও ওটিটিতে বছর জুড়ে জায়গা করে নিয়েছে এক ঝাঁক হিন্দি ওয়েব সিরিজ। চলুন এক নজরে দেখে নেওয়া চলতি বছরের জনপ্রিয় ১০টি হিন্দি ওয়েব সিরিজ সম্পর্কে:

তাব্বার
মধ্যবিত্ত এক পরিবারের গল্পকে ঘিরে নির্মিত ওয়েব সিরিজ ‘তাব্বার’। যেটি সনি লাইভে স্ট্রিমিং হয়েছে। চলতি বছরে মুক্তি পাওয়া এটি কেন ভালো কাজগুলোর একটি, তা দেখলেই দর্শক বুঝতে পারবেন।

গুল্লাক ২
গেল বছর ওটিটি প্লাটফর্মে স্ট্রিমিং হওয়া ‘গুল্লাক’ সিরিজটি প্রথম পর্ব থেকেই বেশ দর্শক সমাদৃত। যার পরিপ্রেক্ষিতে এর দ্বিতীয় সিজনটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। সনি লাইভে স্ট্রিমিং হয়েছে ওয়েব সিরিজটির দ্বিতীয় সিজন দেখতে পারবেন দর্শক।

ফ্যামিলি ম্যান ২
সিজন ১ -এ বিস্তর জনপ্রিয়তার পর চলতি বছর মুক্তি পায় মনোজ বাজপেয়ী অভিনীত  ‘ফ্যামিলি ম্যান ২’। বেশ প্রশংসিত হয়েছিল এই সিরিজটি। দর্শকরাও দারুণভাবে পছন্দ করেছেন এই সিরিজটিকে। অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হয়েছে এটি।

তাণ্ডব
সাইফ আলী খান ও ডিম্পল কাপাডিয়ার মতো বলিউড তারকা খচিত ওয়েব সিরিজ ‘‌তাণ্ডব’‌ নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে সমস্ত বিতর্ককে অতিক্রম করে এই সিরিজটি দর্শকদের অত্যন্ত পছন্দ হয়।

হাউজ অফ সিক্রেট দ্য বুরারি ডেথ
দিল্লীর নৃশংস আত্মহত্যার ঘটনা যা বুরারি কাণ্ড নামে বিখ্যাত। তার ওপর ভিত্তি করে তৈরি হয় ‘‌হাউজ অফ সিক্রেট দ্য বুরারি ডেথ’‌ তথ্যচিত্র। এই তথ্যচিত্রে সেইসব সত্যি ঘটনাকে তুলে ধরা হয়েছে, যার ওপর সহজে বিশ্বাস করা যায় না। এই সিরিজে বুরারির গণ আত্মহত্যার রহস্য জানার চেষ্টা করা হয়েছে, যাতে একই পরিবারের ১১ জন একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মুম্বাই ডায়েরিজ ২৬/১১
অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হওয়া ‘মুম্বাই ডায়েরিজ ২৬/১১’ ওয়েব সিরিজটি মূলত ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে হওয়া জঙ্গি হামলা এবং তার ভয়াবহতার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। যেটি আটটি পর্বে নির্মিত।

Reneta

কোটা ফ্যাক্টরি ২
এই সিরিজটি মুক্তি পাওয়ার পর থেকেই জনপ্রিয়তার তুঙ্গে ছিল। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় সিজন মুক্তি পায় এই বছর। এখানে ছাত্র জীবনের গল্প তুলে ধরা হয়, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজ বেশ জনপ্রিয় হয় কলেজ পড়ুয়া থেকে টিনেজারদের মধ্যে।

গ্রহণ:
উপন্যাস থেকে সিনেমা বা সিরিজ তৈরি করার সুবিধা-অসুবিধা দুই-ই থাকে। সুবিধা কাহিনির আলাদা ওজন থাকে। আর অসুবিধা? পাঠক যখন দর্শক হয়ে ওঠেন, তার প্রত্যাশা পূরণ করা অসম্ভব কঠিন। এই কঠিন কাজের দায়িত্বই নিজের কাঁধে নিয়েছিলেন পরিচালক রঞ্জন চান্দেল।। লেখক সত্য ব্যাসের উপন্যাস ‘চৌরাশি’ অবলম্বনে তৈরি করেছেন ‘গ্রহণ’  ওয়েব সিরিজ। ডিজনি হটস্টারে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজটি শিখ দাঙ্গার প্রেক্ষাপটে নির্মিত।

আরণ্যক
রাবীনা ট্যান্ডন ও পরমব্রত অভিনীত ওয়েব সিরিজ ‘‌আরণ্যক’‌ গেল ১০ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায়। এই সিরিজটি একটি ছোট জঙ্গলে ঘেরা শহরে ঘটা রহস্য নিয়ে। রাবীনা ট্যান্ডন এই সিরিজে স্থানীয় পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন।

আরিয়া ২
রাম মাধবানীর আরিয়া-র দ্বিতীয় সিজনটি মুক্তি পায় ডিজনি প্লাস হটস্টারে। সুস্মিতা সেন রয়েছেন এই সিরিজের লিড রোলে। প্রথম সিরিজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পর চলতি বছর মুক্তি পায় ‘আরিয়া ২’। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরণ্যকওয়েব সিরিজতাণ্ডবদিল্লি ক্রাইমবছর শেষেসালতামামি ২০২১
শেয়ারTweetPin

সর্বশেষ

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ

জুলাই ২৭, ২০২৬

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT