বিনোদন

ওটিটি মাতাতে পারে যেসব হিন্দি ওয়েব সিরিজ

২০২৩

বিভিন্ন হিন্দি ওয়েব সিরিজের চরিত্রদের অ্যাকশন দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাকশন, ড্রামা ও রোমান্সের হিন্দি ওয়েব সিরিজের চরিত্রদের সমন্বিত ছবি, যা ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা তুলে ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাকালীন সময়ের শুরু থেকেই বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে সারা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ওটিটি প্লাটফর্মগুলো। দিন যত বাড়ছে ততই বাড়ছে নতুন নতুন সব ওটিটি প্ল্যাটফর্ম। যেগুলোতে প্রতিনিয়তই আসছে নতুন নতুন সব ওয়েব ফিল্ম ও সিরিজ। যেগুলোর নেশায় মজেছেন প্রায় সব শ্রেণির দর্শক।

সেই ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরও ওটিটিতে স্ট্রিমিং হবে এক ঝাঁক নতুন কিছু হিন্দি ওয়েব সিরিজ। চলুন এই প্রতিবেদনের মাধ্যমে এক নজরে দেখে নেওয়া যাক এমন কিছু কনটেন্টের নাম:

মির্জাপুর সিজন থ্রি
পঙ্কজ ত্রিপাঠি, শ্বেতা ত্রিপাঠি, দিব্যেন্দু শর্মা, আলী ফজল, বিক্রান্ত মেসি অভিনীত এই ওয়েব সিরিজটি আগামী নভেম্বরে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হবে।

ফারজি
শহীদ কাপুর, বিজয় সেতুপতি, কে কে মেনন, রাশি খান্না, রেজিনা ক্যাসান্দ্রা অভিনীত এই ওয়েব সিরিজটি আগামী ফেব্রুয়ারিতে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হবে।

দ্য গুড ওয়াইফপেয়ার, কানুন, ধোকা
কাজল অভিনীত এই ওয়েব সিরিজটি ডিজনি+ হটস্টারে স্ট্রিমিং হবে।

গানস এন্ড গুলাবস
রাজকুমার রাও, দুলকার সালমান, আদর্শ গৌরব, গুলশান দেবাইয়া, পূজা গোর অভিনীত এই ওয়েব সিরিজটি আগামী ফেব্রুয়ারিতে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে।

মেড ইন হেভেন সিজন ২
শোভিতা ধুলিপালা, অর্জুন মাথুর, কল্কি কোয়েচলিন, জিম সার্ভ, শশাঙ্ক অরোরা অভিনীত এই ওয়েব সিরিজটি স্ট্রিমিং হবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

রকেট বয়েজ সিজন ২
ইশওয়াক সিং, জিম সার্ভ, সাবা আজাদ, রজিত কাপুর, রেজিনা ক্যাসান্দ্রা অভিনীত এই ওয়েব সিরিজটি স্ট্রিমিং হবে সনিলাইভ এ।

ইয়ে কালি কালি আঁখে সিজন ২
বরুণ বাদোলা, তাহির রাজ ভাসিন, শ্বেতা ত্রিপাঠি শর্মা, সৌরভ শুক্লা, আঁচল সিং অভিনীত এই ওয়েব সিরিজটি স্ট্রিমিং হবে নেটফ্লিক্সে।

স্যুপ
মনোজ বাজপেয়ী, কোঙ্কনা সেন শর্মা অভিনীত এই ওয়েব সিরিজটি স্ট্রিমিং হবে নেটফ্লিক্সে।

দ্য ফ্যামিলি ম্যান সিজন থ্রি
মনোজ বাজপেয়ী, শ্রীকান্ত তিওয়ারি, সামান্থা রুথ প্রভু, রাজি, প্রিয়মনি, সুচিত্রা তিওয়ারি, শরীব হাশমি অভিনীত এই ওয়েব সিরিজটি স্ট্রিমিং হবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

বিষয়:ওটিটি প্ল্যাটফর্মওয়েব সিরিজফারজিলিড বিনোদনহিন্দি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…