চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির বদলে ম্যানসিটি মিডফিল্ডারকে নিতে মরিয়া পিএসজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ১৬, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি আছে ৩০ জুন পর্যন্ত। সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির খবর বেরোলেও সত্যতা এখনও পাওয়া যায়নি। আর্জেন্টাইন মহাতারকার বার্সেলোনায় ফেরা নিয়েও রয়েছে আলোচনা। পিএসজিতে যে তিনি আর থাকছেন না, সেটা একরকম নিশ্চিতই বলছে দলবদলের নির্ভরযোগ্য সূত্রগুলো।

মেসি গেলে পরিবর্তে নতুন কাউকে টানতে প্রস্তুত ফ্রেঞ্চ জায়ান্ট ক্লাবটি। নতুন খবর, ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বের্নার্দো সিলভাকে পেতে মরিয়া পিএসজি।

ফরাসি গণমাধ্যমে প্রতিবেদন, আসন্ন গ্রীষ্মকালীন দলবদলের সময় বের্নার্দো নিজেই লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে খেলতে প্যারিসে পাড়ি জমাতে আগ্রহী। পিএসজিও নেয়ার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে।

মেসি পিএসজি ছাড়লে দলটির ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠতে পটু এমন ফুটবলার দরকার। ট্রান্সফার মার্কেটে তৎপরতা দেখাতে হবে সেজন্যই। এক্ষেত্রে পর্তুগিজ জাতীয় দলের খেলোয়াড়কে তারা নেয়ার লক্ষ্য করেছে।

ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতার পালক যুক্ত করতে ম্যানসিটি ছেড়ে যাওয়ার ইচ্ছা দীর্ঘদিন ধরেই খোলামেলাভাবে বলছিলেন বের্নার্দো। আগে বের্নার্দোর ফরাসি ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে। ২০১৪ সালে পর্তুগালের বেনফিকা থেকে ধারে মোনাকোতে যোগ দেন। পরের বছর স্থায়ী চুক্তিতে ২০১৬-১৭ মৌসুম পর্যন্ত দলটিতে খেলেন। পরে ম্যানসিটিতে যান।

মোনাকোতে খেলার সময় ফ্রান্সের বিশ্বকাপজয়ী কাইলিয়ান এমবাপেকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন বের্নার্দো। ২৮ বর্ষী তারকা পিএসজিতে যোগ দিলে মাঠে আবারও দুজনের জুটির দেখা মিলবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিমেসিম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT