টাইটানিক, দ্য লর্ড অব দ্য রিংস খ্যাত বার্নার্ড হিল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
বার্নার্ড হিলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র লউ কৌলসন। তিনি জানিয়েছেন, রবিবার ভোরে মৃত্যু হয়েছে অভিনেতার।
টাইটানিক সিনেমায় ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত বার্নার্ড হিল। দ্য লর্ড অব দ্য রিংস-এ তার চরিত্রের নাম ছিল কিং থিওডেন। তাকে শেষ দেখা গিয়েছিল হলিউড ছবি ‘ফরএভার নাও’-এ।
চলচ্চিত্র, টেলিভিশন এবং থিয়েটারে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল বার্নার্ড হিলের। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার ভক্ত ও সহকর্মীরা।
সূত্র: বিবিসি








