চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্লিনে মহান বিজয় দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২২
প্রবাস সংবাদ
A A

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজে এবং যথাযোগ্য মর্যাদায় বার্লিনে উদ্‌যাপিত হলো মহান বিজয় দিবস-২০২২ ।

দুই দিনব্যাপী এই উদযাপনের প্রথম দিন ১৬ই ডিসেম্বর সকালে জার্মানির বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এ সময় মান্যবর রাষ্ট্রদূত জনাব মো  মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

এরপর সকলকে সাথে নিয়ে মান্যবর রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

মহান বিজয় দিবস-২০২২ উদ্‌যাপনের দ্বিতীয় দিনে ১৭ ডিসেম্বর সকালে দূতাবাস প্রাঙ্গনে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সঙ্গীতের সাথে অনুষ্ঠান সূচনা করার পর মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,  পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বিশেষ ভিডিও চিত্রে বাঙালির মুক্তির সংগ্রাম, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলের রেসকোর্স ময়দানে হানাদার বাহিনীর আত্মসমর্পণ এবং মুক্তিযুদ্ধে নারী মুক্তিযোদ্ধাদের ভূমিকার পাশাপাশি বাংলাদেশের অগ্রযাত্রাকে উপস্থাপন করা হয়।

আগত প্রবাসী বাংলাদেশিদের সদস্যবৃন্দ মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিশেষ আলোচনা পর্বে অংশ নেন। মহান বিজয় দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের জন্য তারা দূতাবাসের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চলমান উন্নয়ন কর্মযজ্ঞ সমর্থনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Reneta

রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া তাঁর বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাঙালির মুক্তিসংগ্রাম ও বিজয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনার পাশাপাশি তিনি প্রবাসীদের ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে সরকারের উন্নয়ন কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহিদ সদস্যবৃন্দ, মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বার্লিন ও মিউনিখ থেকে আগত প্রবাসী বাংলাদেশি শিল্পীবৃন্দ দেশের গান ও নৃত্য পরিবেশন করেন।

সবশেষে অনুষ্ঠানে যোগদানকৃত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে রাষ্ট্রদূত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আগত অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্লিনমহান বিজয় দিবস উদযাপন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মরক্কোকে হারিয়ে কাতারে তৃতীয় ক্রোয়েশিয়া

পরবর্তী

৩ ঘণ্টা বন্ধ থাকার পর বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় শুরু

পরবর্তী

৩ ঘণ্টা বন্ধ থাকার পর বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় শুরু

চট্টগ্রাম টেস্ট: ১৮৮ রানে জিতল ভারত

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT