চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজেমার পেনাল্টি মিস, ক্লাব বিশ্বকাপ থেকে বাদ আল ইত্তিহাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মিশরের ক্লাব আল আহলির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ। ম্যাচে আল আহলির বিপক্ষে পেনাল্টি মিস করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা।

জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে শুক্রবার সৌদি চ্যাম্পিয়ন আল ইত্তিহাদকে ৩-১ গোলে হারায় মিশরের চ্যাম্পিয়ন আল আহলি। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধে পেনাল্টি পেয়েছিল ইত্তিহাদ। কিন্তু সমতায় ফেরার সুযোগ নষ্ট করেন দলের সবচেয়ে বড় তারকা বেনজেমা। যার চড়া মূল্য টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে দিতে হলো।

ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি হয়েছি দুটি। ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল আহলিকে এগিয়ে দেন আল মালাউল। নিজেদের বক্সে আল ইত্তিহাদের ডিফেন্ডার হাসান কাদিস হ্যান্ডবল করলে পেনাল্টি পায় আল আহলি।

৪১ মিনিটের পেনাল্টিও আসে হ্যান্ডবল থেকে। এবার বক্সের ভেতরে আল আহলির মোহামেদ আবদেলমোনেমের হ্যান্ডবল হলে স্পটকিক নেন ব্যালন ডি’অর জয়ী বেনজেমা। পোস্টের বাঁ-দিকে ডান পায়ের নেয়া শটটি রুখে দেন প্রতিপক্ষ দলের গোলরক্ষক।

বিরতির পর ৫৯ ও ৬২ মিনিটে আল আহলি আরও দুই গোল পেলে তাতে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। যোগ করা সময়ে ইত্তিহাদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন বেনজেমা।

এ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আল আহলি। সোমবার শেষ চারের লড়াইয়ে মিশরীয় ক্লাবটির প্রতিপক্ষ ব্রাজিলের ফ্লুমিন্সে। পরের দিন সেমিফাইনালের আরেক ম্যাচে জাপানের ক্লাব ইউরাওয়া রেড ডায়মন্ডসের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল ইত্তিহাদআল-আহলিফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩বেনজেমামিশরম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT