চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টঙ্গী থেকে মস্কো, বাংলা ছবির জয়রথে যুবরাজের ‘আদিম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২২
বিনোদন
A A

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে পুরো ছবির শুটিং। ছবির কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। ছবির চরিত্ররাও বস্তিতেই বাস করেন। ছবিটির নাম ‘আদিম’। পরিচালনা করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম।

টঙ্গী বস্তিতে শুট করা সেই গল্প প্রথমবারের মতো দেখবে পৃথিবীর চলচ্চিত্র প্রেমী দর্শক। ভনিতা না করলে, ‘আদিম’ নামের এই বাংলা ছবিটি দেখতে চলেছেন ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দর্শক, সমালোচকরা। উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে যুবরাজ শামীমের ছবিটি দেখানো হবে।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ৩টায় রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ নিয়ে বিস্তারিত জানানো হয়। এই সংবাদ সম্মেলনেই মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ‘আদিম’ চলচ্চিত্রটির জায়গা পাওয়ার কথা নিশ্চিত করা হয়।

‘আদিম’ এর অভিনয় শিল্পীদের সাথে যুবরাজ শামীম

যদিও গেল মাসেই নির্মাতা যুবরাজ শামীমকে ই-মেইলযোগে ‘আদিম’ এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে নিশ্চিত হওয়ার খবরটি জানানো হয়। এ বিষয়ে যুবরাজ চ্যানেল আই অনলাইনকে জানান, উৎসব কর্তৃপক্ষ গেল মাসেই আদিম প্রতিযোগিতা বিভাগে থাকার বিষয়টি নিশ্চিত করেন। তবে আমি চেয়েছিলাম, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পর সবার সাথে এই আনন্দ সংবাদটির খবর ভাগ করে নিতে।

কথায় কথায় তরুণ এই নির্মাতা জানান, উৎসবে যোগ দিতে চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক মোহাম্মদ নূরুজ্জামান সহ তিনি আগামি ২৭ আগস্ট মস্কোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। উৎসবে ৩০ আগস্ট ‘আদিম’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

এমন আনন্দঘন মুহূর্তে নির্মাতা স্মরণ করলেন সাধারণ মানুষকে, যারা তার স্বপ্নের ‘আদিম’ নির্মাণে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছিলো। যুবরাজ শামীম জানান, গণ অর্থায়নের ছবি ‘আদিম’। এই ছবিটি নিয়ে আনুষ্ঠানিক যাত্রার পাঁচ বছর পূর্ণ হলো মঙ্গলবার (৯ আগস্ট)। ঠিক ২০১৭ সালের এই দিনে প্রতি ইউনিট শেয়ার ৫ হাজার টাকা ধরে, সিনেমার শেয়ার বিক্রির মাধ্যমে ‘আদিম’র যাত্রা শুরু হয়। সিনেমা নির্মাণের পুরো টাকাটাই সাধারণ দর্শকদের মধ্যে সিনেমার শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়। যারা আমাকে আর্থিকভাবে সহায়তা করেছিলেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।

‘আদিম’ এ নেই কোনো পেশাদার অভিনেতা-অভিনেত্রী
Reneta

নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ। আদিম’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ।

টঙ্গী থেকে মস্কোতে ‘আদিম’ নিয়ে যাত্রার প্রাক্কালে এই নির্মাতা বলেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশের চলচ্চিত্র নিয়মিত পৃথিবীর বড় বড় ফেস্টিভ্যালে যাচ্ছে, এটা এখন আমার কাছে খুব স্বাভাবিক ঘটনাই মনে হয়। তবে টঙ্গীর বস্তির সাদামাটাভাবে শুট করা একটা গল্প মস্কোর সবচেয়ে জাঁকজমকপূর্ণ সিনেমা থিয়েটারে প্রদর্শিত হবে এই ভাবনাটা ভেবে আমার ভালো লাগছে আর আমি সকলের প্রতি কৃতজ্ঞ যারা শুরু থেকেই নানাভাবে আদিম’র সঙ্গে আছেন।

যুবরাজ আরও বলেন, ‘ফেস্টিভাল কর্তৃপক্ষ যখন আমাকে জানালো ‘আদিম’ চলচ্চিত্রটিকে তারা প্রতিযোগিতা বিভাগে মনোনীত করেছেন তখন আমার ফারুকী ভাইয়ের (মোস্তফা সরয়ার ফারুকী) ‘শনিবার বিকেল’র কথা মনে পড়ে। কারণ এই মস্কোতেই ‘শনিবার বিকেল’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এবং পুরষ্কারও পেয়েছে অথচ আমাদের দেশের সেন্সরবোর্ডে সিনেমাটা আটকে আছে। আমি ভীষণভাবে চাই সেন্সরবোর্ড থেকে ‘শনিবার বিকেল’ মুক্তি পাক।

১৯৩৫ সাল থেকে অনুষ্ঠিত মস্কো চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসর বসবে ২৬ আগস্ট। পর্দা নামবে ২ সেপ্টেম্বর। উৎসবে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি সেমিনার ও পরিচালকদের উন্মুক্ত লেকচার অনুষ্ঠিত হয়।২০০০ সাল থেকে নিকিতা মিখালকভ উৎসবটির সভাপতিত্ব করছেন। ১৯৩৫ সালে শুরু হওয়া এই উৎসবের প্রথম আসরেই জুরি প্রধানের দায়িত্ব পালন করেছেন বিশ্ব সিনেমার কিংবদন্তী নির্মাতা সের্গেই আইজেনস্টাইন।

দেশ বিদেশে বাংলা ছবির যে জয়রথ শুরু হয়েছে, তাতে যেন নতুন সংযোজন হিসেবে যুক্ত হলো যুবরাজ শামীমের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’। নির্মাতা জানিয়েছেন, মস্কোর পর সেপ্টেম্বরের ১৮ তারিখ ইতালির ‘রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভাল’ এ ‘আদিম’র ইতালিয়ান প্রিমিয়ার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তফা সরয়ার ফারুকীযুবরাজ শামীমরাশিয়ালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT