চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত কোয়েল মল্লিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী কোয়েল মল্লিক। জানা গেছে, ‘মিতিন মাসি’ সিরিজের শুটিং করতে গিয়ে আহত হন এই অভিনেত্রী।

রবিবার (৩১ মার্চ) রাতে নেপালগঞ্জে ‘মিতিন মাসি’ সিরিজের শুটিং চলাকালে গুরুতর আহত হন কোয়েল মল্লিক। হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন তিনি। এ দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার হাতে প্লাস্টার করে দেন। আপাতত বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে।

জানা যায়, রবিবার রাতে শুটিং চলাকালীন দুই-দুবার চোট লাগে কোয়েল মল্লিকের। সহ অভিনেতার লাথি সজোরে তার কব্জির কিছুটা উপরে প্রথম বার লাগার পর আঘাত পেয়ে বসে পড়েন কোয়েল। প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় টেক নিতেই আবার একই জায়গায় চোট পান অভিনেত্রী। এরপরই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। হাতও ফুলে যায় নিমেষে।

আনন্দবাজার অনলাইনকে কোয়েল জানান, অরিন্দম শীলের ‘একটি খুনির সন্ধানে মিতিন’-এর চরিত্রে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে চোট পাই। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষা ও এক্স রে করার পর ডান বাহুতে আলনা বোন ফ্র্যাকচার ধরা পড়ে। এরপর আমার হাতে প্লাস্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এবারে মিতিন মাসির সিরিজটি তৈরি হবে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের মেঘের পরে মেঘ গল্প অবলম্বনে। এর নাম রাখা হয়েছে ‘একটি খুনির সন্ধানে’। এবারও মুখ্য ভূমিকায়- অর্থাৎ মিতিন মাসির চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে।

তার সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন মধুরিমা বসাক, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার প্রমুখ।- আনন্দবাজার অনলাইন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়েল মল্লিকটলিউডভারতীয় সিনেমামিতিন মাসিসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT