কর্পোরেট নিউজ

ঈদুল আযহা উপলক্ষে বেঙ্গল মিটের অনলাইন ‘কোরবানি হাট’

চ্যানেল আই অনলাইন এর বেঙ্গল মিটের কোরবানি হাটের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঙ্গল মিটের অনলাইন কোরবানি হাটের উদ্বোধনী অনুষ্ঠানে চারজন কর্মকর্তা উপস্থিত আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদুল আযহা সামনে রেখে বেঙ্গল মিট তাদের বহুল প্রশংসিত অনলাইন কোরবানি হাট এর ১১তম সংস্করণ আনুষ্ঠানিকভাবে চালু করেছে।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকার প্রধান কার্যালয় থেকে দেওয়া এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, এবারও গ্রাহকদের জন্য নিরাপদ, সুবিধাজনক ও সম্পূর্ণ শরিয়াহ সম্মত কোরবানির অভিজ্ঞতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

qurbani.bengalmeat.com এ প্রবেশ করে ক্রেতারা খুব সহজেই গরু, খাসি ও ভেড়া কিনতে পারবেন- একক বা শেয়ার কোরবানির যেকোনো একটি অপশন বেছে নিয়ে। প্রতিটি পশু কোরবানি সম্পন্ন হয় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধির তত্ত্বাবধানে, পূর্ণ শরিয়াহ মেনে। এরপর মাংস আন্তর্জাতিক মানের প্রক্রিয়ায় কাটা, প্যাকেজিং ও কোল্ড চেইন ব্যবস্থায় ডেলিভারি করা হয়, যাতে নিরাপত্তা ও মান বজায় থাকে।

এই ক্যাম্পেইনের প্রকল্প ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, ধর্মীয় মূল্যবোধ, খাদ্য নিরাপত্তা ও গ্রাহকের আরাম- এই তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েই পুরো প্রক্রিয়া সাজানো হয়েছে। এবারও আমরা অর্গানিক ঘাস খাওয়া গরুর বিশেষ ক্যাটাগরি রেখেছি, যা স্বাস্থ্যসচেতন গ্রাহকদের জন্য উপযুক্ত।

হেড অফ প্রকিউরমেন্ট এ, কে, এম, ছায়াদুল হক ভূঁইয়া (আল-আমিন) বলেন, বিগত এক দশকের বেশি সময় ধরে বেঙ্গল মিট কোরবানির সবচেয়ে বিশ্বাসযোগ্য প্লাটফর্ম হিসেবে পরিচিত। যারা একবার আমাদের সার্ভিস নিয়েছেন, তাদের অনেকেই প্রতিবছর ফিরে আসেন, কারণ তারা জানেন- তাদের ধর্মীয় দায়িত্ব আমরা শ্রদ্ধা ও যত্নের সঙ্গে সম্পন্ন করি।

বেঙ্গল মিটের অনলাইন কোরবানি হাট ক্রেতাদের ভিড়ভাট্টা পশুর হাট, খোলা জায়গায় কোরবানি, কিংবা অস্থায়ী কসাই ব্যবস্থার ঝামেলা থেকে মুক্তি দিয়ে একটি আধুনিক ও শরিয়াহসম্মত সমাধান দিচ্ছে। সার্ভিসটি এখন লাইভ, এবং সেরা প্রাণী ও পছন্দের ডেলিভারি স্লট পেতে গ্রাহকদের আগেভাগেই বুকিং করতে উৎসাহিত করা হচ্ছে।

বিষয়:অনলাইন কোরবানি হাটকোরবানি হাটবেঙ্গল মিটের অনলাইন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…