চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রোক করা বেনজীরের পার্ক নিয়ে যে পরিকল্পনা জেলা প্রশাসকের

আসাদুজ্জামান বাবুলআসাদুজ্জামান বাবুল
২:৩১ অপরাহ্ণ ১১, জুন ২০২৪
গোপালগঞ্জ, জনপদ
A A

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেছেন, দুর্নীতি দমন কমিশন দুদকের দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ মালিকানাধীন গোপালগঞ্জের দৃষ্টিনন্দন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটি শুধু ক্রোকের নির্দেশনাই দেননি, এটাকে সচল রেখে রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বও দিয়েছেন। তাই এটাকে আমরা খুব দ্রুত চালু করব।

গতকাল সোমবার (১০ জুন) দুপুরে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক), কৃষি ও মৎস্য কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসক পার্কটি পরিদর্শন করে এ ঘোষণা দেন।

পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে রিসিভার নিয়োগের কথা জানিয়ে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিশেষ জজের রায়ের পরিপ্রেক্ষিতে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের সবকিছু ক্রোক করা হয়েছে। ইতোমধ্যে দুদককে সঙ্গে নিয়ে সহকারি কমিশনারের (ভূমি) সহযোগিতায় ক্রোক আদেশটি জারি করা হয়। আদালতের রায়ে কৃষি জমি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকে রিসিভার নিয়োগ করা হয়েছে।

এ ছাড়া পুকুর এবং জলাশয়গুলো ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য জেলা মৎস্য কর্মকর্তাকে রিসিভার নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসন তাদের সার্বিক সহযোগিতা করবে।

পার্কটির সার্বিক তত্বাবধায়নের দায়িত্বে বর্তমান নিয়োজিত জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, রিসোর্টটি ঘুরে দেখলাম এখানে কী কী সুযোগ-সুবিধা আছে। যেহেতু এটাকে ‍শুধু ক্রোক করা হয়নি, এটাকে সচল রেখে রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে, তাই এটাকে আমরা দ্রুত চালু করব।

জেলা প্রশাসক আরও বলেন, এখানে মাছের পুকুর আছে, বিভিন্ন ঔষুধি গাছ আছে, ফুল ও ফলের গাছ আছে, কটেজ আছে, বিভিন্ন রাইড আছে। সঠিক পরিকল্পনা করে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এখান থেকে কিভাবে রাজস্ব বৃদ্ধি করা যায়, সে ব্যবস্থাও আমরা করব। যাতে রাজস্ব আয় হয়, মানুষের চিত্ত-বিনোদনের সুযোগ হয়। এটি চমৎকার একটা রিসোর্ট। ভ্রমণপিপাসু পর্যটকরা যাতে এখানে আসতে পারেন, থাকতে পারেন, সে ব্যবস্থাপনাও কী হবে তা আমরা পরিকল্পনা করে সিদ্ধান্ত নেব। তাই আমাদের সার্বিক পরিকল্পনার অংশ হিসেবে আজকে আমরা এখানে এসেছি।

Reneta

সঠিক পরিচর্যার মাধ্যমে বেনজীর আহমেদের মালিকানাধীন ক্রোক করা পার্ক থেকে কোটি কোটি টাকা রাজস্ব আয় করা সম্ভব বলে জানান জেলা প্রশাসক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্নীতি দমন কমিশনবেনজীর আহমেদসাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

জুলাই ১, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

জুলাই ১, ২০২৬

জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের অপ্রতিরোধ্য গোলরক্ষকের না জানা সেইসব কষ্টের দিন

জুলাই ১, ২০২৬

নতুন মুদ্রানীতিতে থাকছে যেসব বিষয়

জুলাই ১, ২০২৬

ইন্টারনেট ছাড়াই ব‍্যাংকিং সেবার এ‍্যাপ ব্যবহার, চালু হলো বাংলা কিউআর

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT