চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হানিমুনে গিয়ে ঘুম!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২২
বিনোদন
A A

সম্প্রতি বিয়ে করেছেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। বিয়ের পরেই মধুচন্দ্রিমা উদযাপন করতেই ব্যক্তিগত বিমানে চেপে ফ্রান্সে গেছেন তারা। সেখানে গিয়ে বেন অ্যাফ্লেক ধরা পড়লেন পাপারাজ্জিদের ক্যামেরায়। সেই ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে নৌকায় বসে পরম নিশ্চিন্তে ঘুমচ্ছেন বেন অ্যাফ্লেক। মুখ কিছুটা খোলা। বেন হয়তো কল্পনাও করতে পারেননি যে পাপারাজ্জিদের ক্যামেরা মাঝ নদীতেও ধরে ফেলবে তাকে। আর সেজন্যই নিশ্চিন্তে ঘুম দিয়েছেন অভিনেতা।

বেন অ্যাফ্লেকের ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে রসিকতা শুরু করেন নেটিজেনরা। এই ছবি ব্যবহার করে তৈরি হয়েছে একাধিক মিম। ভক্তদের কেউ বলছেন, ‘ব্যাটম্যান হতে হবে না, তাই নিশ্চিন্তে ঘুম দিয়েছেন বেন।’ অনেকেই আবার বেনের এমন ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী করায় পাপারাজ্জিদের ওপর চটেছেন।

২০০২ সালে গিগলি সিনেমার সেটে প্রথম দেখা হয় জেনিফার এবং বেন অ্যাফ্লেকের। ২০০৩ সালে বাগদান করেছিলেন তারা, বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়।

গত বছরে এই জুটিকে আবারও একসঙ্গে দেখা যায়। প্রথম বাগদান ভাঙার ১৯ বছর পর ১৬ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। ভক্তরা এই জুটির নাম দিয়েছেন বেনিফার।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেনিফার লোপেজবেন অ্যাফ্লেকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT