ক্রিকেট

সব ধরণের ক্রিকেট ছাড়লেন বেহারডিয়ান

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা ক্রিকেট দলের অলরাউন্ডার ফারহান বেহারডিয়ান পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অবসরের কথা জানান।

৩৯ বর্ষী বেহারডিয়ান ২০০৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ার শুরু করেন। জাতীয় দলে সুযোগ পেতে তাকে আট বছর অপেক্ষা করতে হয়েছিল। এবার দীর্ঘ ১৮ বছরের পথচলার ইতি টানলেন। গুডবাই জানালেন ক্রিকেটকে।

কখনো টেস্ট ক্রিকেট না খেললেও ৫৯ ওয়ানডে ও ৩৮ টি-টুয়েন্টি ম্যাচে তিনি প্রোটিয়াদের প্রতিনিধিত্ব করেন। সাদা বলের ক্রিকেটে তার মোট রান ১,৫৯২ রান। বল হাতে পেয়েছেন ১৭ উইকেট।

বেহারডিয়ান তিনটি টি-টুয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেছিলেন। ২০১৭ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেছিলেন। ২০১৮ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ওভারের ম্যাচ খেলেন। এটি ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

‘অবসর প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বেশ আবেগপ্রবণ ছিলাম। ১৮ বছর পার হয়ে গেছে। আমার দেশের হয়ে ৯৭টি ম্যাচ, ক্যাবিনেটে ১৭টি ট্রফিসহ সব ফরম্যাটে ৫৬০টি ম্যাচ খেলেছি। ৪টি বিশ্বকাপ খেলতে পেরে আমি ধন্য।’

‘আমার পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ, যারা দৃঢ় সমর্থন দিয়েছেন। ক্যারিয়ারে আমি যেসব কোচ এবং সাপোর্টিং স্টাফদের পেয়েছি, সকল সতীর্থকে, আমার কিছু নায়ক এবং কিছু গ্রেটদের সঙ্গে খেলেছি, তাদের ধন্যবাদ!’

বিষয়:অবসর ক্রিকেট সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…