বাংলাদেশ

বিদেশ থেকে চিকিৎসক আনিয়ে বেগম জিয়াকে দেখাতে পারবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা চাইলে সরকারের পক্ষ থেকে তা করা হবে। প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক এনেও দেখাতে পারবে।’

মঙ্গলবার ১০ অক্টোবর সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সন্তোষ রায়’র ‘বঙ্গবন্ধু সংকলন’ এবং ড. প্রণব কুমার রায় এর ‘সুন্দরবনের পেশাজীবী সম্প্রদায়ের সমাজ ও সংস্কৃতি’ দুটি বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।

ফিলিস্তিনে সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার সবসময় ফিলিস্তিনের পাশে আছে। সেখানে খাদ্য ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছে, যা অমানবিক।

এ সময় তিনি বলেন, ‘আমরা সংঘাত চাই না। সবসময়ই সংঘাতের বিপক্ষে।’

বিষয়:তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বেগম জিয়ার শারীরিক অবস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…