খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো না: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো না।
শনিবার (২৯ নভেম্বর) মির্জা ফখরুল বলেন, তার (বেগম খালেদা জিয়া) মেডিক্যাল বোর্ড লন্ডনে তার চিকিৎসকদের সাথে যোগাযোগ রেখে চিকিৎসা দিচ্ছে।
তিনি আরও বলেন, তাকে বিদেশে নেওয়ার জন্য ভিসা এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল ধরণের প্রস্তুতি নেওয়া আছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






