বাংলাদেশ

হাসপাতালে খালেদা জিয়া

এভারকেয়ার হাসপাতালের সামনে রাতের সময় রোগী ও দর্শনার্থীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

এভারকেয়ার হাসপাতালের সামনে রাতের সময় রোগী ও দর্শনার্থীদের ভিড়, হাসপাতালের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৮ আগস্ট) ৭টা ৫০ মিনিটে তিনি হাসপাতালে ঢোকেন।

জানা যায়, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ারে  নেওয়া হয়েছে। প্রয়োজন হলে হাসপাতালে ভর্তিও রাখা হতে পারে তাকে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে হৃদপিন্ডের রক্তনালীতে ব্লক, আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। মঙ্গলবার থেকে তিনি জ্বরে আক্রান্ত হন।

বিষয়:এভারকেয়ার হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…