চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ারের বোতলে মেসি, বিনামূল্যে পাচ্ছেন আর্জেন্টাইনরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে বিয়ার বুডওয়েজারের বিজ্ঞাপন

কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে বিয়ার বুডওয়েজারের বিজ্ঞাপন

কাতার বিশ্বকাপে বিয়ার নিয়ে কত কাণ্ডই না হল! বিয়ার ইস্যুতে কাতারি কর্তৃপক্ষ শুরুতে শিথিল থাকলেও বিশ্বকাপ দামামা বাজার আগমুহূর্তেই পাল্টে ফেলে বোল। মাঠের ভেতর নিষিদ্ধ হয় বিয়ার। তাতে বিদেশি দর্শকরা ‘হায় হায়’ রব ওঠালেও ক্ষতিটা আখেরে হয়েছে বিয়ার প্রস্তুতকারী কোম্পানি বুডওয়েজারের।

স্টেডিয়ামে বিয়ার কেন নিষিদ্ধ—ইউরোপিয়ানদের এমন সমালোচনায় বিদ্ধ হলেও সিদ্ধান্তে অটল ছিল বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ। ফিফাও সূর মিলিয়েছিল আয়োজকদের পক্ষে। ক্ষতিটা তাই বিশাল অঙ্কের দেখেছে বুডওয়েজার। পুষিয়ে নেওয়ার সুযোগ না আসলেও আমেরিকান কোম্পানিটি কথা দিয়েছিল বিশ্বকাপজয়ীদের বিলিয়ে দেবেন কাতারে বেঁচে যাওয়া বিয়ার ক্যানগুলো।

কথা রাখতে চলছে বুডওয়েজার। স্নায়ুচাপী ৬ গোলের রাতে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা তুলেছে আর্জেন্টিনা। হাজার হাজার বোতল বিয়ারও চলে গেছে চ্যাম্পিয়নদের দেশে। মার্কিন প্রতিষ্ঠানটি লিওনেল মেসির ছবি লাগিয়ে ক্যানকে আরও সুন্দর করে তুলেছে। ইতিমধ্যে বিয়ারগুলো বিতরণ করতে আর্জেন্টিনার বিভিন্ন রাস্তায় অস্থায়ী দোকানও খুলেছে বুডওয়েজার। চালু হয়েছে হ্যাশট্যাগ ব্রিং হোম দ্য বার্ড ক্যাম্পেইন।

চ্যাম্পিয়ন দেশে সাড়াও মিলেছে বেশ। তবে বিনামূল্যে বিয়ার নিতে হলে প্রাপ্ত বয়স্ক হতে হবে দেশটির নাগরিকদের। প্রতিদিন ৪১০ মিলিলিটারের তিনটি করে বোতল পাবেন একেকজন। ফিফার অন্যতম স্পন্সর কোম্পানিটি সবশেষ টুইটে জানিয়েছে, ‘নতুন দিনে নতুন টুইট। চ্যাম্পিয়ন দেশটি বিয়ার পাচ্ছেন। কে কে নিবেন?’

সবই কি তবে লসের খাতায় দেবে আমেরিকান কোম্পানিটি। আসলে না। স্টেডিয়ামে বিক্রি করতে কাতারের নিষেধাজ্ঞা থাকলেও বাইরে নির্দিষ্ট কিছু বুথে বিয়ার বিক্রির অনুমতি পেয়েছিল বুডওয়েজার। সেখান থেকে লাভের গুড় খাওয়া না হলেও ফিফার ঘাড় মাড়িয়ে দিচ্ছে তারা। বিশাল অঙ্কের ক্ষতির প্রেক্ষিতে ফিফাকে ২০২৬ বিশ্বকাপে স্পন্সরশিপ বাবদ ৪০ মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮৮ কোটি টাকা কম দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022বিয়ারমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্নোগ্রাফি দেখে ৯ মাসের শিশুকে ধর্ষণ করল ১২ বছরের কিশোর

জুন ২২, ২০২৬

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: জন্তর-মন্তরে অব্যাহত ককরোচ পার্টির ধর্মঘট

জুন ২২, ২০২৬

সত্যিই কি ‘ব্রেকিং ব্যাড’ তারকা ইসলাম গ্রহণ করেছেন?

জুন ২২, ২০২৬

ইরানকে বিশ্বকাপে টিকিয়ে রাখা গোলরক্ষক আলিরেজার আছে দুটি গিনেস রেকর্ডও

জুন ২২, ২০২৬

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT