চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ খুললে পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দেওয়ার সম্ভাবনা ট্রাম্পের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের সঙ্গে আনুষ্ঠানিক পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা থেকে সরে আসার কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তেহরান হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করে দিলে ওয়াশিংটন পারমাণবিক ইস্যুতে কিছুটা ছাড় দিতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির পরিবর্তে আপাতত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করাকে বেশি গুরুত্ব দিতে পারে ট্রাম্প প্রশাসন। এমন সমঝোতা হলে মধ্যপ্রাচ্যে চলমান মার্কিন সামরিক অভিযান শেষ করার পাশাপাশি বর্তমান যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত করার সুযোগ তৈরি হতে পারে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য এই পরিস্থিতি নিয়ে প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। তার ঘনিষ্ঠ ও জ্যেষ্ঠ সহযোগীদের সঙ্গেও বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন তিনি। নতুন কোনো আনুষ্ঠানিক পারমাণবিক চুক্তি না হলেও তেহরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিনিময়ে ইরানেরও বেশ কিছু দাবি রয়েছে।

Banglabid

তেহরানকে কয়েক বিলিয়ন ডলারের অর্থপ্রদান, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং এই অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার শর্ত দিয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ বা আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করার দাবিও রয়েছে। ইরানের এসব শর্ত ওয়াশিংটনের জন্য আলোচনার পরিসর আরও সংকুচিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তেহরান দ্রুত কোনো সমঝোতায় না গিয়ে দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে এমন আশঙ্কার কথাও জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাসের বাণিজ্য এই জলপথের ওপর নির্ভরশীল। ফলে প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে এর সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সাম্প্রতিক সংঘাতের মধ্যে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার সক্ষমতা দেখিয়েছে। এতে বিভিন্ন জাহাজের চলাচলে বিঘ্ন তৈরি হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ ও তাদের মিত্রদের জাহাজকে এই জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে অর্থ আদায়ের উদ্যোগও নেওয়া হয়েছে।তবে ইরানের এসব বিধিনিষেধ এবং হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল আদায়ের যেকোনো উদ্যোগ প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের ব্যবস্থাকে মেনে নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।

Reneta

এদিকে ট্রাম্প সাম্প্রতিক সময়ে একাধিকবার হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত থাকার দাবি করেছেন। তবে তার এসব দাবি বাস্তব পরিস্থিতির সাথে মিল ছিল না বলে পরে বিভিন্ন ঘটনায় প্রমাণিত হয়েছে। হরমুজ ইস্যুর পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও বাড়ছে ট্রাম্পের ওপর। ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় দেশটিতে পেট্রোলের দাম এখনো বেশি। এর সঙ্গে সামনে রয়েছে মার্কিন মধ্যবর্তী নির্বাচন। ফলে সামরিক অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র কী অর্জন করেছে, তা ভোটারদের কাছে তুলে ধরার চাপও বাড়ছে ট্রাম্প প্রশাসনের ওপর।

এই পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে ইরানের পারমাণবিক ইস্যুতে সমঝোতার পথ খোঁজা ট্রাম্প প্রশাসনের জন্য একটি সম্ভাব্য কূটনৈতিক বিকল্প হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পহরমুজ প্রণালি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT