চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আজকে পুলিশ পিটাবো’ বলে মারধর, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র আটক

সাঈদ পান্থ সাঈদ পান্থ
৯:০৪ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, বরিশাল, শিক্ষা
A A
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আটক ও পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল নগরীতে কাগজবিহীন মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে দুই ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে। এই ঘটনায় চালকসহ তিন ববি ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। এর আগে রাত সোয়া ৮টার দিকে বরিশাল নগরীর বান্দ রোডে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনের সড়কে হামলার ঘটনা ঘটে।

এসময় পুলিশের ওয়ারলেস ছিনিয়ে নিয়ে ভাঙচুর, বডিঅন ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। আহতরা শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Banglabid

শিক্ষার্থীদের আটকের পর পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে ববি শিক্ষার্থীরা ঢাকা-পটুয়াখালী মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ ও
অগ্নিসংযোগ করে। এ সময় তারা পুলিশ হেফাজতে থাকা শিক্ষার্থীদের মুক্তিও দাবি করেন।

আহত দুই পুলিশ সদস্য হলেন- সার্জেন্ট মনিরুল ও কনস্টেবল মোস্তফা জামাল। আটক শিক্ষার্থীরা হলেন- হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনভির ইসলাম ও রমজান হোসেন সোহাগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৭টার দিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে সার্জেন্ট মনিরুল বরিশাল বিশ্ববিদ্যালয়ের দু’ছাত্র বহনকারী একটি মোটরসাইকেলের গতিরোধ করে। তখন গাড়ির কোন কাগজপত্র না থাকায় মামলা দিয়ে গাড়িটি আটক করেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল।

Reneta

ওই সময় মোটরসাইকেলে থাকা একজন পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘আজকে পুলিশ পিটাবো’ এই কথা বলে তারা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। সোয়া ৮টার দিকে ১৫ থেকে ২০ জন ছাত্রকে নিয়ে পুলিশ উপর হামলা চালায় তারা। হামলার ঘটনার সময় সার্জেন্ট মনিরুল ও কনস্টেবল মোস্তফা জামাল পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে দায়িত্ব পালন করছিলেন। তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সার্জেন্ট মনিরুলের ওয়ারলেস কেড়ে নিয়ে তা দিয়ে মনিরুলকে মারধর করে। এ সময় পুলিশ সদস্য মনিরুলের বডি অন ক্যামেরাও ছিনিয়ে নেয় তারা। এই ঘটনার ভিডিও করার অপরাধে কনস্টেবল মোস্তফাকেও বেদম মারধর করে।

এদিকে থানা হেফাজতে থাকা ছাত্রদের মুক্তির দাবিতে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে ববি শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ঘটনাস্থলে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুলসহ তার দল উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আটক গাড়ির কোন কাগজপত্র ছিল না। এছাড়া চালকের মাথায় হেলমেট ও লাইসেন্স ছিল না। তাই নিয়ম অনুযায়ী মোটরসাইকেল আটক করা হয়। হামলায় সার্জেন্ট মনিরুল ও কনস্টেবল মোস্তফা গুরুতর আহত হয়েছে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন রাত সাড়ে ১১টায় জানান, এই ঘটনায় তিন ছাত্রকে পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিশালবরিশাল বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দাঙ্গার অভিযোগে কট্টর ট্রাম্প সমর্থকের ২২ বছরের কারাদণ্ড

পরবর্তী

কামিন্স-স্মিথ-ম্যাক্সওয়েলকে নিয়েই বিশ্বকাপে অস্ট্রেলিয়া

পরবর্তী
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কামিন্স-স্মিথ-ম্যাক্সওয়েলকে নিয়েই বিশ্বকাপে অস্ট্রেলিয়া

তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ সদস্য নিহত

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT