ফুটবল

বিসিএলে জয় পেয়েছে ওয়ারী

Bangladesh football match with players in action during championship league 2023-24. Channel i News - চ্যানেল আই নিউজ

Bangladesh Championship League 2023-24 match scene with players competing on the field. Channel i News – চ্যানেল আই নিউজ

‘এবিজি বসুন্ধরা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) ২০২৩-২৪’ মৌসুমের খেলায় জয় পেয়েছে ওয়ারী ক্লাব। দলটি ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় গোলশূন্য স্কোরে বিরতিতে যায় ওয়ারী ও ফকিরাপুল। ৬৩ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন মিডফিল্ডার মো. মাহমুদুল হাসান।

মাহমুদুল গোল করলেও ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন ওয়ারির গোলরক্ষক মো. শাহীন মোল্লা।

বিষয়:ফকিরাপুল বিসিএল শাহীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…