চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির বিভিন্ন বিভাগে নতুন কমিটি, দায়িত্ব পেলেন যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

গতবছর আগস্টে রাজনৈতিক পট-পরিবর্তনের হাওয়া লেগেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। বড় পরিবর্তন আসে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায়। নাজমুল হোসেনের পদত্যাগে ২১ আগস্ট বোর্ড সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। তিনি দায়িত্ব নেয়ার পাঁচ মাস পর নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বিসিবি।

শনিবার বিসিবির ১৭তম বোর্ড সভায় নতুন কমিটি চূড়ান্ত করা হয়। এদিন বিকেল তিনটা থেকে শুরু হওয়া সভা চলে প্রায় সাড়ে চার ঘণ্টা। পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক মাহবুব আনাম এবং ইফতেখার রহমান মিঠু। তারা জানিয়েছেন স্ট্যান্ডিং কমিটি এবং কে কোন বিভাগের দায়িত্বে থাকবেন সেসব বিষয়ে।

মোট ২৩টির মাঝে ২১টি কমিটি চূড়ান্ত হয়েছে। আপাতত কমিটির চেয়ারম্যানের নাম চূড়ান্ত হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন্স ও নারী বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। মিডিয়া কমিটির দায়িত্ব পেয়েছেন আগে থেকেই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের পদ সামলানো ইফতেখার রহমান মিঠু। টেন্ডার এন্ড পারচেস কমিটির দায়িত্ব নিজ হাতে রেখেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ওয়ার্কিং কমিটি এবং সিকিউরিটি কমিটির দায়িত্ব এখনও চূড়ান্ত হয়নি।

এক নজরে কে কোন কমিটির দায়িত্ব পেলেন
১. ক্রিকেট অপারেশন্স কমিটি- নাজমুল আবেদিন ফাহিম
২. ফাইন্যান্স কমিটি- ফাহিম সিনহা
৩. ডিসিপ্লিনারি কমিটি- সাইফুল আলম স্বপন
৪. গেম ডেভেলপম্যান্ট কমিটি- ফাহিম সিনহা
৫. টুর্নামেন্ট কমিটি- আকরাম খান
৬. এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি- সাইফুল আলম স্বপন চৌধুরী
৭. গ্রাউন্ডস কমিটি- মাহবুব আনাম
৮. ফ্যাসিলিটি ম্যানেজম্যান্ট- আকরাম খান
৯. আম্পায়ার্স কমিটি- ইফতেখার রহমান
১০. মার্কেটিং কমিটি- ফারুক আহমেদ
১১. মেডিকেল কমিটি- মনজুরুল আলম
১২. টেন্ডার এন্ড পারচেস কমিটি- মাহবুব আনাম
১৩. মিডিয়া এন্ড কমিউনিকেশন- ইফতেখার রহমান
১৪. অডিট কমিটি- মোহাম্মদ সালাউদ্দিন
১৫. ওমেন্স কমিটি- নাজমুল আবেদীন ফাহিম
১৬. লজিস্টিক এন্ড প্রটোকল কমিটি- ফাহিম সিনহা
১৭. সিসিডিএম কমিটি- সালাউদ্দিন চৌধুরী
১৮. ফিজিক্যাল চ্যালেঞ্জড কমিটি- আকরাম খান
১৯. এইচপি কমিটি- মাহবুব আনাম
২০. বাংলাদেশ টাইগার্স কমিটি- কাজী এনাম
২১. ওয়েলফেয়ার কমিটি- মনজুর আলম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতেখারফারুকফারুক আহমেদফাহিমবিসিবিমাহবুবলিড স্পোর্টসস্ট্যান্ডিং কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT