ক্রিকেট

বিকেলে বিসিবি সভাপতির সংবাদ সম্মেলন

বিসিবি সভাপতির সংবাদ সম্মেলনে উপস্থিত একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেলে বিসিবি সভাপতির সংবাদ সম্মেলনে উপস্থিত একজন ব্যক্তি, পটভূমিতে সবুজ মাঠ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নাজমুল হাসান পাপনের হারানো মসনদে বসতে চলেছেন ফারুক আহমেদ। দায়িত্ব পাওয়ার দিনে গণমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। বিকেল ৩টায় মিরপুরে হবে নতুন সভাপতির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

সচিবালয়ে জরুরি বিসিবি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগ করেন শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বাইরে চলে যাওয়া নাজমুল হাসান।

বিসিবি পরিচালক জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হয় তাকে।

বিসিবিতে প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছিলেন ফারুক। ২০১৬ সালের জুনে বিতর্কিত দ্বি-স্তরবিশিষ্ট নির্বাচন–প্রক্রিয়া প্রত্যাখ্যানে পদত্যাগ করেছিলেন সাবেক এ অধিনায়ক।

বিষয়:নাজমুল হাসান ফারুক আহমেদ বিসিবি সংবাদ সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…