চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি নির্বাচন: যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন গায়ক আসিফ আকবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
প্রস্তুত গায়ক আসিফ আকবর, বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালক পরিষদ নির্বাচনে অংশ নেবেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এমনকি বৈধতাও পেয়েছেন।

চট্টগ্রাম বিভাগ থেকে আসিফ প্রতিদ্বন্দ্বিতা করবেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা মনোনীত প্রার্থী আহসান ইকবাল চৌধুরী ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সাথে। চট্টগ্রাম বিভাগ থেকে আসিফসহ মোট চার জন মনোনয়ন জমা দেন। তাদের মধ্যে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা মনোনীত প্রার্থী মো: শওকত হোসেনের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। বাকি তিনজনের মধ্যে দুজন পরিচালক হয়ে আসবেন বিসিবিতে।

সঙ্গীত তারকা হলেও আসিফ আকবর একসময় ক্রিকেটার ছিলেন। নব্বই দশকের শুরুর দিকে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলেছেন ইয়ং পেগাসাসের হয়ে। আর কুমিল্লা লিগে তো খেলেছেন স্কুলজীবন থেকেই। নির্মাণ স্কুল ক্রিকেটে কুমিল্লা জিলা স্কুল ও আন্তকলেজ ক্রিকেটে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধিনায়ক। একটা সময় খেলা ছেড়ে গানে মন দেন আসিফ।

বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য মোট ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন। রোববার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ৫১ জন প্রার্থী জমা দেন। যাচাই-বাছাই শেষে সোমবার ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রাথমিক তালিকায় তিন ক্যাটাগরি থেকে মোট ৪৮জন প্রার্থী নির্বাচন করবেন। অব্শ্য মনোনয়ন বাতিল হয়েছে যাদের, তারা অবশ্য আপিল করতে পারবেন মঙ্গলবার। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে আপিল গ্রহণ। দুপুর ২টা থেকে বিকেল ৫ পর্যন্ত চলবে শুনানী। ১ অক্টোবর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিসিবি।

ক্যাটাগরি ১ থেকে (জেলা-বিভাগ) ১৮ জনের মধ্যে বৈধতা পেয়েছেন ১৫ জন, ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে বৈধতা পেয়েছেন ৩০ জন। আর ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নেয়া তিন জনই বৈধতা পেয়েছেন।

Reneta

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন দুজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুলআসিফ আকবরফাহিমবিসিবিবিসিবি নির্বাচনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

আগস্ট ৬, ২০২৬

দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের বরিশাল বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

ফিফার স্বীকৃতিতে ৮ হাজার মাইল দূরে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আফগান মেয়েরা

আগস্ট ৬, ২০২৬

ব্যাটিং ধসের মাঝে মিরাজের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ায় আড়াইশ পার বাংলাদেশের

আগস্ট ৬, ২০২৬

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT