চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল শুরুর তারিখ জানাল বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএল ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ২৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর শুরু হওয়ার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩ দিন পিছিয়েছে সময়। আগামী ৩০ ডিসেম্বর থেকে গড়াবে ১১তম আসর।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের পঞ্চম সভার পর সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল গড়াবে ৭ ফেব্রুয়ারি। অবশ্য পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি বোর্ড।

এছাড়া এবারের বিপিএলে পূর্ণাঙ্গ ই-টিকেট কার্যক্রম চালু করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Banglabid

বিপিএল সামনে রেখে গত ১৪ অক্টোবর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে হয়েছে প্লেয়ার্স ড্রাফট। নিজেদের পছন্দ মতো ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। রাজনৈতিক পট পরিবর্তন ও নানা জটিলতায় বিপিএলের সবশেষ আসরে অংশগ্রহণ করা দল থেকে এবার নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গত আসরে খেলা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে এবারও বিপিএলে খেলবে সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ১১ বছর পর দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফিরেছে প্রথম দুই আসরে অংশ নেয়া চিটাগং কিংস। নতুন করে বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফারুক আহমেদবিপিএলবিসিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের মানুষকে শিরোপা উৎসর্গ করলেন মারিয়া মান্দা

পরবর্তী

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

পরবর্তী
প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

শফিকুল ইসলাম মাসুদ বক্তৃতা দিচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ অক্টোবরের বিচারের মাধ্যমে সংস্কার শুরু করতে হবে: শফিকুল ইসলাম মাসুদ

সর্বশেষ

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT