চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ক্রিকেটকে একীভূত করতে বিসিবির ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবির কর্মকর্তার দেশের ক্রিকেটের একীভূত করার আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হওয়ার পর পুরো দেশের ক্রিকেটকে একীভূত করার আশ্বাস দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এবার সেই আশ্বাস পূরণ করতে বিসিবি আয়োজন করতে চলেছে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’।

দেশের ক্রিকেটকে এক ছাদের নিচে আগামী ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’। রোববার রাতে ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

বলেছেন, ‘বাংলাদেশের ৬৪ জেলায় ক্রিকেট ছড়িয়ে আছে, আটটি বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে। এমন সকলকে জানা, বাংলাদেশের ক্রিকেটকে জানা, আমাদের প্রতিটি স্টেকহোল্ডার, যেমন জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, জেলা ক্রীড়া অফিসার, জেলার ক্রিকেট কোচ, জেলার নারী উদ্যোক্তা, সকলকে এক ছাদের নিচে এনে আমরা জানতে চাইব বাংলাদেশ ক্রিকেটের কী দরকার। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে সবাইকে সাহায্য করতে পারব। আমরা সকলে মিলে কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারব, সকলকে সম্পৃক্ত করতে পারব।’

‘দিনশেষে, আমরা সবাই বাংলাদেশে ক্রিকেট খেলব, ক্রিকেট নিয়ে আনন্দ করব। ৯ ও ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। আশা করব, এই কনফারেন্স আমরা সফল করব এবং এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধশালী করব, একে অপরকে জানব এবং এখান থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে।’

বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের সংগঠক ছড়িয়ে-ছিটিয়ে আছে। তাদেরকে এক ছাদের নিচে এনে, বাংলাদেশ ক্রিকেটের যে ভিশন, যে মিশন, সকলের সঙ্গে ভাগাভাগি করে আমরা যেন সকলের সেরাটা দিতে পারি, সকলকে জানতে পারি এবং এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে কীভাবে সহায়তা করতে পারি, এগিয়ে নিতে পারি, সেই লক্ষ্যেই আমরা বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স করছি।”

‘বাংলাদেশ ক্রিকেটের যে উদ্দেশ্য, যে ভিশন, সেটা জানতে চাইলে আমাদেরকে প্রথমেই জানতে হবে জেলায়-উপজেলায় কী ক্রিকেট হচ্ছে। জেলা-উপজেলার কথা শোনার জন্য এবং ঢাকা থেকে আমরা বিসিবি কতটুকু সাহায্য করতে পারছি, এই মুহূর্তে জেলা-উপজেলায় শক্তি কতটা আছে, সেটা জানার পর যে গ্যাপটা থাকবে, তা আমরা পূরণ করব। এর মাধ্যমে আমরা সম্পর্ক স্থাপন করব এবং এর মাধ্যমে আমরা ক্রিকেটকে এগিয়ে নিতে পারব ও সবাই ক্রিকেট নিয়ে আনন্দ করতে পারব।- যোগ করেন আমিনুল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুলবাংলাদেশবাংলাদেশ ক্রিকেট কনফারেন্সবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT