চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের ব্যাটিং-বোলিং কোচের নাম জানালো বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ ও ব্যাটিং কোচের পদ শূন্য ছিল। অবশেষে দুই পদে নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন আন্দ্রে অ্যাডামস। আর নতুন ব্যাটিং কোচ হয়েছেন ডেভিড হ্যাম্প।

মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী দুই বছরের জন্য উভয় কোচের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে কাজ শুরু করবেন তারা।

বিসিবি বলেছে, ‘বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ ডেভিড হ্যাম্পকে জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৩ সালের মে থেকে এইচপির প্রধান কোচের দায়িত্ব পালন করছেন হ্যাম্প। তাছাড়া গত বছর জাতীয় দলের খন্ডকালীন ব্যাটিং কোচ হিসেবে নিউজিল্যান্ড সফর করেছেন তিনি।’

‘জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসকে নিয়োগ দিয়েছে বিসিবি। উভয় কোচের সঙ্গেই আগামী দুই বছরের জন্য চুক্তি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজ দিয়ে দলের সঙ্গে কাজ শুরু করবেন তারা।’

হ্যাম্প ইসিবির লেভেল-৪ পর্যায়ে কোচিং করেছেন। তাছাড়া ব্যাটার হিসেবেও তার প্রথম শ্রেণীর ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ইংলিশ কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগন, ফ্রি স্টেইট ও ওয়ারউইকশায়ারের হয়ে সাড়ে ১৫ হাজারের অধিক রান করেছেন তিনি। এছাড়া বারমুডার হয়ে ২৪টি ওয়ানডে ম্যাচও খেলেছেন এই ব্যাটার।

২০২০-২০২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন হ্যাম্প। এছাড়া ভিক্টোরিয়া স্টেইট নারী দল ও নারী বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Reneta

অন্যদিকে বোলিং কোচের দায়িত্ব পাওয়া অ্যাডামস তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন ৪৭ ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের সাম্প্রতিক টি-টুয়েন্টি সিরিজে কিউইদের বোলিং কোচের দায়িত্বে ছিলেন অ্যাডামস। এছাড়া ২০২২-২৩ সালে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরে সহকারী কোচের দায়িত্বে ছিলেন। ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের দল নিউ সাউথ ওয়েলস ব্লুর প্রধান বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক কিউই ডানহাতি পেসার ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাডামসটিম টাইগার্সডেভিড হ্যাম্পবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬

গ্র্যামিকে বয়কট করলো বিটিএস

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT