চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডব্লিউএসআইএস+২০ পর্যালোচনা গ্রুপের সদস্য হলেন বজলুর রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৫
কর্পোরেট নিউজ
A A
বজলুর রহমানের ছবি, ডব্লিউএসআইএস+২০ গ্রুপের সদস্য হিসেবে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: এএইচএম বাজলুর রহমান

এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (এপিআরআইজিএফ)-এর ডব্লিউএসআইএস+২০ পর্যালোচনা গ্রুপের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এ এইচ এম বজলুর রহমান। তিনি বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশে দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (১০ ডিসেম্বর) এপিআরআইজিএফ-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক, অধিকারভিত্তিক ও ভবিষ্যৎমুখী উন্নয়ন নিশ্চিত করতে বজলুর রহমানের দীর্ঘদিনের অঙ্গীকার ও অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ২০০০ সাল থেকে তিনি ডব্লিউএসআইএস প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন দায়িত্বে তিনি ডিজিটাল রূপান্তর, মানবকেন্দ্রিক উদ্ভাবন এবং জটিল ডিজিটাল পরিবেশে চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবেন। তার নেতৃত্ব মাল্টি-স্টেকহোল্ডার সহযোগিতাকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

এপিআরআইজিএফ মাল্টি-স্টেকহোল্ডার স্টিয়ারিং গ্রুপ (এমএসজি) গঠিত ডব্লিউএসআইএস+২০ কর্মী গ্রুপটি দুই সপ্তাহ অন্তর ভার্চুয়ালি বৈঠক করে আঞ্চলিক মতামত উপস্থাপন, অবদান সমন্বয় এবং থিম্যাটিক ওয়েবিনার আয়োজন করে।

ডব্লিউএসআইএস+২০ পর্যালোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০০৫ সালের বিশ্ব তথ্য সমাজ সম্মেলনের পর অগ্রগতি মূল্যায়ন করবে এবং ভবিষ্যতের অগ্রাধিকার নির্ধারণ করবে। ১৬–১৭ ডিসেম্বর ২০২৫ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ-স্তরের বৈঠকে এ বিষয়ে পর্যালোচনা অনুষ্ঠিত হবে।

ট্যাগ: এএইচএম বাজলুর রহমানএপিআরআইজিএফডব্লিউএসআইএস+২০
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রাম রয়্যালসের পাওনা পরিশোধ নিয়ে যে বার্তা দিল বিসিবি

পরবর্তী

টানা দ্বিতীয়বার মৌসুম সেরা মেসি

পরবর্তী
মেসি গোল উদযাপন করছেন, পিঙ্ক জার্সিতে ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দ্বিতীয়বার মৌসুম সেরা মেসি

নির্বাচনী তফসিল ঘোষণা, ভোটার, নির্বাচন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী তফসিল ঘোষণার শেষ মুহূর্ত

সর্বশেষ

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT